Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারও ৯% ছাড়াল মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্যে চাপ অব্যাহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২০: ৩০
আবারও ৯% ছাড়াল মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্যে চাপ অব্যাহত

দেশে মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশের ওপরে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ অতিক্রম করেছে, যার প্রধান চাপ এসেছে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে।

Advertisement
Advertisement
Advertisement

টানা কয়েক মাস বেড়ে নির্বাচনের মাস গত ফেব্রুয়ারিতে ৯ শতাংশের ঘরে পৌঁছে মূল্যস্ফীতির হার। এরপর এক মাসের ব্যবধানে মার্চে এসে ৮ শতাংশের ঘরে নেমে এসেছিল এই হার।

আজ বুধবার প্রকাশিত বিবিএসের হালনাগাদ তথ্য অনুযায়ী, এক মাস আগে অর্থাৎ মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। আর ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। এপ্রিলে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪ শতাংশ বলে জানাল বিবিএস।

৯ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতির হার বলতে বোঝায়, গত বছর এপ্রিল মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের এপ্রিলে পেতে খরচ করতে হয়েছে ১০৯ টাকা ৪ পয়সা।

Advertisement
Advertisement
Advertisement

বিবিএসের সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, মাসভিত্তিক সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি অবস্থানে রয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ডাবল ডিজিটের কাছাকাছি ঘোরাফেরা করছে, আর খাদ্যবহির্ভূত খাতেও চাপ পুরোপুরি কমেনি।

গত এক বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। জ্বালানি মূল্য সমন্বয়, আমদানি ব্যয় বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের উচ্চ বিনিময় হার এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা—সব মিলিয়ে বাজারে মূল্যচাপ স্থায়ী রূপ নিয়েছে।

বিবিএস বলছে, চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি ও মাছ-মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে খাদ্য মূল্যস্ফীতি বাড়িয়েছে। অন্যদিকে বাসাভাড়া, পরিবহন ও স্বাস্থ্যসেবার খরচ বাড়ায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও তুলনামূলক উচ্চ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। নীতিসুদ হার বৃদ্ধি এবং বাজারভিত্তিক সুদের হার চালুর মাধ্যমে চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। একই সঙ্গে আইএমএফের ঋণ কর্মসূচির অংশ হিসেবে মূল্যস্ফীতি কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে থাকা মানে বাস্তব আয় চাপে পড়ছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্ষেত্রে। খাদ্য মূল্যস্ফীতি বেশি থাকায় ভোক্তা ব্যয় কাঠামোয় চাপ আরও তীব্র হচ্ছে।

মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলে সাম্প্রতিক সময় সাবধান করে আসছিলেন বিশ্লেষকরা। এরই মধ্যে এপ্রিলে মূল্যস্ফীতি বৃদ্ধির তথ্য প্রকাশ করল বিবিএস। সরবরাহ পরিস্থিতি উন্নত করা এবং বিনিময় হার স্থিতিশীল রাখা না গেলে মূল্যচাপ দ্রুত কমানো কঠিন হতে পারে।

বিষয়: অর্থনীতিবাজারঅর্থনীতির খবরদ্রব্যমূল্যপরিসংখ্যানদ্রব্যমূল্য বৃদ্ধিমূল্যস্ফীতিপরিসংখ্যান ব্যুরোবিবিএস
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।