Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানবন্ধনে হামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৩
কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানবন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement
Advertisement
Advertisement

ব্যবসায়ীদের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে কিচেন মার্কেট ও ফুটপাতের ব্যবসায়ীরা তেজগাঁও থানা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুর রহমানের চাঁদাবাজির বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। এতে আব্দুর রহমানসহ তার অনুসারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

ব্যবসায়ীদের অভিযোগ, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। তাদের দাবি, শান্তিপূর্ণ মানববন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা আতঙ্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে।

সকালে ব্যবসায়ীদের একটি অংশ মানববন্ধন বের করলে এতে নেতৃত্ব দেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও তার অনুসারীরা। তাদের মানববন্ধন আব্দুর রহমানের অনুসারীরা হামলা করলে প্রতিরোধ করেন বিল্লাল হোসেন ও তার অনুসারীরা।

Advertisement
Advertisement
Advertisement

জানা যায়, ৫ আগস্টের পর কারওয়ান বাজারের কিচেন মার্কেট ও পাশের ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির হাল ধরেন আব্দুর রহমান ও তার অনুসারীরা। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নিবরের অনুসারী। সম্প্রতি নিরব বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহিন ও একই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক (মামলার বাণিজ্যে অভিযোগে পদস্থগিত) বিল্লাল হোসেনসহ তাদের অনুসারীরা আব্দুর রহমানকে বিতারিত করে কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। গেলো এক সপ্তাহে এসব বিষয়ে তাদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে জানতে বিএনপির নেতা বিল্লাল হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যদিও এ বিষয়টি আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করে আব্দুর রহমান বলেন, ‘‘বিগত ১৭ বছর যারা কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আসছে, তারাই এখন আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছে। আমরা পারিবারিকভাবে কিচেন মার্কেটে ব্যবসা করে আসছি।’’

তার বিরুদ্ধে স্থানীয় যুবদলের একাংশ ও বিএনপির একটি অংশ অভিযোগ তুলছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুবদলের শাহিন ডাকাতি মামলায় ডিবি পুলিশের কাছে ৫ লাখ ডলারসহ গ্রেপ্তার হয়েছে। আর বিএনপির বিল্লালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তারা সবাই মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশ্যনু মারমা বলেন, প্রাথমিকভাবে জানা যায়, কিচেন মার্কেট ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে চাঁদাবাজি নিয়ে ঝামেলা চলছে। এতে একটি পক্ষ মানববন্ধন করলে আরেকটি পক্ষ তাদের ওপরে হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

বিষয়: চাঁদাবাজিহামলামানববন্ধনযুবদলব্যবসায়ী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।