Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সের বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৯: ০৫
ফ্রান্সের বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা

ফ্রান্সের বোর্দো শহরের দিকে অগ্রসর হওয়া দাবানল নিয়ন্ত্রণে আনতে আজ রোববারও লড়াই চালিয়ে যাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। একই সঙ্গে শহরের উপকণ্ঠ থেকে আরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের এ অঞ্চলটি ইউরোপের বিভিন্ন অংশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সৃষ্ট দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে স্পেন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং দেশটির ভ্যালেন্সিয়ার কাছে দাবানলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বোর্দোর মেয়র টমা কাজেনাভ বলেন, “আগুন এখন শহরের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে।” একই দিন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, সামগ্রিক পরিস্থিতি এখনো “কঠিন” রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বোর্দো অঞ্চলটি বিশ্বখ্যাত আঙুরখেতের জন্য পরিচিত। এ ছাড়া, আটলান্টিক উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াতের অন্যতম প্রধান পরিবহন কেন্দ্রও এই শহর।

ফ্রান্সে দাবানলে প্রায় ২ লাখ মানুষ ঘরছাড়াBordeaux-Lac Exhibition Centre, which has been turned into a shelter for people displaced by a wildfire– Reuters

সপ্তাহের শুরুতে দাবানল ছড়িয়ে পড়ে আকিতেন অঞ্চলের জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটনকেন্দ্র ক্যাপ ফেরেতে পৌঁছানোর পর এ পর্যন্ত দক্ষিণ-পশ্চিম ফ্রান্স থেকে ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানল মোকাবিলায় স্থানীয় কৃষকেরাও স্বেচ্ছায় অগ্নিনির্বাপক কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছেন।

৬৫ বছর বয়সী কৃষক পাসকাল রুদিয়ে বলেন, “আমরা সাহায্য করতে এসেছি। কারণ এটি যদি আমাদের এলাকা হতো, তাহলে আমরাও চাইতাম অন্যরা এগিয়ে আসুক। আর এই বিপর্যয়ের ব্যাপকতা বিবেচনায় আমাদের এই সহায়তাও খুবই প্রয়োজনীয় বলে মনে করি।”

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে আকিতেন অঞ্চলে গড় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (৯০ ডিগ্রি ফারেনহাইট), যা ১৯৬১ থেকে ১৯৯০ সালের একই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ গড় তাপমাত্রার তুলনায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বিষয়: ফ্রান্সআগুনইউরোপঅগ্নিকাণ্ডদাবানল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।