Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে একমত হতে পারেনি বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৬: ৫৭
আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে একমত হতে পারেনি বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বেশ কিছু শর্তে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে আরও ১৫-৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

Advertisement
Advertisement
Advertisement

আইএমএফ-বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভায় অংশগ্রহণ শেষে আজ রোববার দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, শর্তে ঐক্যমত্য না হলে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার—তবে কোনো অবস্থাতেই জনগণের স্বার্থবিরোধী কিছু করা হবে না।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আওয়ামী সরকারের সময়ে আর্থিক সংকট সামাল দিতে ২০২২ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শুরু করে বাংলাদেশ। কয়েক দফা আলোচনার পর ২০২৩ সালের শুরুতে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি হয়। পরে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জুনে এই ঋণের পরিমাণ বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করে।”

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী বলেন, এর মধ্যে পাঁচ কিস্তিতে ৩৬৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এখনও বাকি আছে ১৮৬ কোটি ডলার। ষষ্ঠ কিস্তিসহ অবশিষ্ট অর্থ ছাড় হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে আইএমএফ জানিয়ে ছিল, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী অর্থ ছাড় করা হবে। এদিকে ব্যাংকিং খাত, জাতীয় রাজস্ব বোর্ড ও সামগ্রিক আর্থিক খাতের সংস্কার নিয়ে আইএমএফের শর্ত নতুন করে আলোচনায় আসে।

এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে আলোচনা হয় ঋণ ছাড়ের বিষয়ে। তবে কবে ঋণ ছাড় হবে তা স্পষ্ট হয়নি এখনও।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। তবর ঐক্যমত্যে না পৌছালে ঋণের বিষয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিবে। সরকার জনগণের স্বার্থ বিরোধি কিছু করবে না বলে সাফ জানিয়েছেন অর্থমন্ত্রী।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন অর্থমন্ত্রী। বলেন সারা দুনিয়া তেলের দাম বাড়িয়েছে কিন্তু সরকার জনগনের কথা চিন্তা করে এতোদিন দাম বাড়ায়নি। তেলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি নাও বাড়তে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবিসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের সাথে কাজ করতে চায় বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, শিগগিরই তাদের প্রতিনিধিরা দেশে আসবে।

বিষয়: জ্বালানিবিশ্বব্যাংকমুদ্রাস্ফীতিঅর্থমন্ত্রীআইএমএফ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।