Advertisement Banner

ব্রাজিল দলে রাফিনিয়াকে নিয়ে অনিশ্চয়তা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ব্রাজিল দলে রাফিনিয়াকে নিয়ে অনিশ্চয়তা
ঊরুর চোটে রাফিনিয়ার বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা। ছবি: রয়টার্স

নেইমারকে নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে ব্রাজিল। বিশ্বকাপে ঠিক কবে থেকে নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারবেন, তা ধোঁয়াশার মধ্যে। যদিও ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেই হয়তো নেইমারকে পাওয়া যাবে। তবে এর মধ্যেই নতুন অনিশ্চয়তা রাফিনিয়াকে নিয়ে। হাইতির বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঊরুতে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড।

ম্যাচের মধ্যেই চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। মাঠ ছাড়ার ধরন সমর্থকদের মনে ভয়ই ধরিয়ে দিয়েছিল। তবে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ) রাফিনিয়ার চোট নিয়ে যা জানাচ্ছে, তাতে অনিশ্চয়তাই তৈরি হয়েছে।

সিবিএফের বরাত দিয়ে ‘ও গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়ার চোট ডান ঊরুতে। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। তবে আপাতত স্কোয়াড থেকে বাদ পড়ছেন না তিনি।

‘স্কোয়াড থেকে বাদ দেওয়া না দেওয়া’ নিয়ে সিবিএফের কথাগুলোই বেশি করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সিবিএফ ‘বিশ্বাস করে’ রাফিনিয়া বিশ্বকাপের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। যদিও ফেরার কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি তারা। আপাতত শেষ ষোলোই পাখির চোখ ব্রাজিল টিম ম্যানেজমেন্টের। সে ক্ষেত্রে ব্রাজিলের ‘শেষ ৩২’–এর নক আউট পর্ব পেরোনোর প্রশ্নটা আগে।

সম্পর্কিত