Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: প্রেস সচিব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২২: ১৪
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং আইনগত সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সাংবাদিক ও গণমাধ্যম বিশিষ্টজনেরা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল আলম মিলনায়তনে সমষ্টি এবং ডিআরইউর যৌথ উদ্যোগে সাংবাদিক সাপোর্ট ডেস্ক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এসব মতামত তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

তাদের মতে, নির্বাচনের সময় মাঠপর্যায়ে ঝুঁকি বাড়ার পাশাপাশি আইনগত জটিলতা, হয়রানি ও অনিশ্চয়তাও বৃদ্ধি পায়। তাই সাংবাদিকদের জন্য দ্রুত পরামর্শ, আইনগত সহায়তা এবং সুরক্ষামূলক কাঠামো জরুরি।

ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় গণমাধ্যম সুরক্ষায় আইন সহায়তা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠিত সাপোর্ট ডেস্ক এখন থেকে ডিআরইউ পরিচালনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ এবং সঞ্চালনা করেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ।

Advertisement
Advertisement
Advertisement

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সংবাদমাধ্যম চরচার সম্পাদক সোহরাব হাসান, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জুলাই আন্দোলনে ছয়জন সাংবাদিক মারা গেছেন, অথচ তাদের যথাযথ সুরক্ষা উপকরণ ছিল না। তিনি সাংবাদিকদের জন্য ঝুঁকি কমানোর নির্দেশিকা ও গাইডবুক তৈরির তাগিদ দেন।

ইউনেস্কো প্রতিনিধি সুজান ভাইজ বলেন, নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর চাপ ও ঝুঁকি বেড়ে যায়। সঠিক তথ্য পরিবেশনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি সাপোর্ট ডেস্ককে সময়োপযোগী উদ্যোগ বলে উল্লেখ করেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল-মত ভুলে সবাইকে একে অন্যের পাশে দাঁড়াতে হবে।

বিষয়: প্রেস সচিবনিরাপত্তানির্বাচনইউনেস্কোসাংবাদিকঅনুষ্ঠান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।