Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, ২০ আগস্ট দুই প্রার্থীর লড়াই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২১: ৫৯
৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, ২০ আগস্ট দুই প্রার্থীর লড়াই
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: চরচা

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে।”

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

আখতার আহমেদ বলেন, “আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুজনের প্রার্থিতা বৈধ হয়। তাদের কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্টের নির্বাচনে তারা দুজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের একজন ডক্টর অলি আহমেদ, আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

ইসি সচিব বলেন, “ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট হবে। ভোটের শুরুতে সিইসি ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন। এরপর আমরা ওখানে ভোটগ্রহণ করব।”

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, সঙ্গে দুই বিতর্কbangabhaban

ইসির সিনিয়র সচিব বলেন, “ব্যালট পেপারে দুটি অংশ থাকবে- একটি মুড়ি অংশ অন্যটি মূল ব্যালট অংশ। মুড়ি অংশে থাকে তিনটা তথ্য আর একটা ব্ল্যাংক স্পেস। তিনটা তথ্য হচ্ছে- ক্রমিক নাম্বার, সংসদ সদস্যের নাম (যিনি ভোট দেবেন) এবং তার বিভক্তি নাম্বার- যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর নিচে একটা স্পেস থাকবে যেখানে সংসদ সদস্য পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালটটা গ্রহণ করবেন।”

সচিব বলেন, “মূল ব্যালট অংশে প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো হবে। প্রিন্টের পাশে ডান দিকে স্পেস থাকবে যেখানে সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন।”

আখতার আহমেদ বলেন, “বিকেল ৫টার পরে ব্যালট গণনা করা হবে। ফলাফলে যিনি বেশি ভোট পাবেন সিইসি তাকে প্রাথমিকভাবে সংসদ কক্ষেই বিজয়ী ঘোষণা করবেন। পরে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

আখতার আহমেদ আরও বলেন, “ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ এবং ৩৪৯টি ব্যালটই থাকবে। ভুল হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখব জাস্ট ইন কেস।”

ইসির সিনিয়র সচিব বলেন, “ব্যালটের রংটা হচ্ছে সাদার ওপর কালো প্রিন্ট। আর এখান থেকে আমিসহ ২০ জন যাব এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে।”

১৯৯১ সালে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিষয়: ইসিসংসদভোটরাষ্ট্রপতিনির্বাচন কমিশননির্বাচন কমিশনার
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।