
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বিনা মূল্যে ব্যবহারকারীদের জন্য ভেরিফায়েড ব্যাজ আনতে যাচ্ছে ফেসবুক। মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে আজ শনিবার এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই যুগে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা রুখতে নতুন সেলফি-ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু করছে ফেসবুক।
মেটা জানিয়েছে, প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও দ্রুত। ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করতে হবে, যা ফেসবুক তাদের প্রযুক্তির মাধ্যমে প্রোফাইলের বিদ্যমান ছবির সঙ্গে মিলিয়ে দেখবে। ছবিতে মিল পাওয়া গেলে এবং অ্যাকাউন্টটি ট্রাস্ট ও সেফটি মানদণ্ড পূরণ করলে কয়েক মিনিটের মধ্যেই ব্যাজ প্রদান করা হবে। এবং এর জন্য ব্যবহারকারীকে কোনো টাকা দিতে হবে না।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। সেইসঙ্গে তাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
তবে এই সুবিধাটি কেবল সাধারণ ব্যক্তিগত প্রোফাইলের জন্য প্রযোজ্য বলেও জানিয়েছে মেটা। কোনো ফেসবুক পেজ বা প্রো-মোড চালু থাকা অ্যাকাউন্টের জন্য এই সেবা কার্যকর হবে না।
প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশে সেবাটি চালুর পর পর্যায়ক্রমে তা বিশ্বজুড়ে উন্মুক্ত করা হবে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প