চরচা ডেস্ক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, মাদক পাচারচারীরা তাকে হত্যাচেষ্টা করেছিল। তবে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পেত্রো এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পেত্রো জানান, সোমবার রাতে তার হেলিকপ্টারটি পূর্বনির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারেনি। কারণ সেখানে অজ্ঞাত কিছু ব্যক্তি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
লাইভ সম্প্রচারিত একটি মন্ত্রিসভার বৈঠকে পেত্রো বলেন, ‘‘আমরা প্রাণ বাঁচাতে টানা চার ঘণ্টা খোলা সমুদ্রের ওপর দিয়ে উড়তে থাকি এবং শেষ পর্যন্ত এমন এক জায়গায় পৌঁছাই যেখানে আমাদের যাওয়ার কথা ছিল না।’’
প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে দেশটিতে যখন সহিংসতার মাত্রা বাড়ছে, তখনই পেত্রো এই দাবি করলেন। কলম্বিয়া কয়েক দশক ধরে গেরিলা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার সংঘাতে জর্জরিত।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।