Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের মামলা বাতিলের আদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৯
সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের মামলা বাতিলের আদেশ

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলা বাতিল করে খালাসের আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমানের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আনা অভিযোগগুলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় বিচারযোগ্য না হওয়ায় আদালত মামলাটি বাতিল করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল হওয়ায় মামলাটি খারিজ করা হয়েছে।

মামলায় অপর দুইজন হলেন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর। শুনানির সময় ময়নাল হোসেনের পক্ষে আইনজীবী এনামুল হক মামলাটি বাতিলের আবেদন করেন।

Advertisement
Advertisement
Advertisement

আবেদনে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫, ২৯ ও ৩৫ ধারাগুলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গত ২২ অক্টোবর গেজেটের মাধ্যমে বাতিল করা হয়েছে।

সেই অধ্যাদেশে স্পষ্ট বলা আছে-এই ধারাগুলোর আওতায় দায়ের করা কোনো মামলা আর চলবে না। তাই আসামিদের খালাস দেওয়া ছাড়া বিকল্প নেই।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাদী হয়ে নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মামলায় আরও আসামি করা হয় ভাইরাল প্রতিদিন ওয়েবসাইটের সংশ্লিষ্ট অ্যাডমিন, বর্ণনাকারী ও টেকনিশিয়ানদের।

২০২৪ সালের ২০ নভেম্বর সিআইডির উপপরিদর্শক তরিকুল ইসলাম তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি সংবাদ ও তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানহানি ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। একই ধরনের লেখা ও তথ্য ফেসবুকেও ছড়ানো হয় বলে অভিযোগে উল্লেখ ছিল।

বিষয়: সিআইডিডিজিটাল নিরাপত্তা আইনমামলাপত্রিকাসাংবাদিকসম্পাদকআদালত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক