Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভিয়েতনামে স্পিডবোট উল্টে প্রাণ গেল ১৫ ভারতীয় পর্যটকের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৮: ২২
ভিয়েতনামে স্পিডবোট উল্টে প্রাণ গেল ১৫ ভারতীয় পর্যটকের

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী স্পিডবোট উল্টে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দেশটির ফু কুয়োক দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Advertisement
Advertisement
Advertisement

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুয়োকের নিকটবর্তী ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে ৩২ জন ভারতীয় পর্যটক ও চারজন ক্রুসহ স্পিডবোটটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সীমান্তরক্ষী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় অন্য বোটগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তবে সাগরে উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক যাত্রী উল্টে যাওয়া বোটের ভেতরে আটকা পড়েন।

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুয়োক এবং এর আশপাশের দ্বীপগুলো স্বচ্ছ পানি ও সাদা বালুকাময় সৈকতের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। বোটটি উল্টে যাওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বিষয়: পানিতে ডুবে মৃত্যুদুর্ঘটনামৃত্যুভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।