চরচা প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়ায় একটি ঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ওই বাড়িতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহিনুর আলম বলেন, পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
এদিকে, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান জানান, ঘটনার পর থেকে গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ক্রিস্টিন ওন্সলি বলেন, “আমরা শুধু জানতে চাই, কী ঘটেছিল এবং কেন আমাদের সন্তান আর বাড়ি ফিরল না।” তার ছেলে নোলান ওয়েলসের মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে নতুন করে প্রশ্নও উঠেছে।

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।