চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করার পাশাপাশি গণভোটেও ভোট দেন ভোটারেরা। তাতে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
ইসি জানায়, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪%। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন এবং ২,২৫,৬৫,৬২৭ জন ‘না’ ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, গণভোটে ভোট দিয়েছেন ৬০.২৬ শতাংশ।
আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে এই দুটি আসন বাদে বাকি ২৯৭টি আসনের ফলাফল সমন্বয় করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
এর আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।