
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে অনলাইনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় জিডি করেন মোজাম্মেল হক চৌধুরী।
মোজাম্মেল হক অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পরিবহন খাতের প্রভাবশালী মহলের চাপে তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন এবং তাকে কারাবরণও করতে হয়। নতুন সরকারের সময়েও যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চলতি ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় এবং ঈদের পর সড়ক দুর্ঘটনা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে তাকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও জানান, গতকাল সোমবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এলাকায় ফেরার পর থেকেই কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিবিধি অনুসরণ করছে বলে তিনি লক্ষ্য করেন। দুপুরের পর থেকে তার অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা, স্থানীয়দের কাছে তার ও পরিবারের সদস্যদের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেওয়ার ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ডেমরা থানায় জিডি করেন মোজাম্মেল হক। এর আগে আজ সকালে এক ভিডিও বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বলেন, “যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর একটি জিডির আবেদন আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প