Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এই প্রথম পরমাণু অস্ত্র মোতায়েন করল ভারত!

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৮: ২৯
এই প্রথম পরমাণু অস্ত্র মোতায়েন করল ভারত!

নিজেদের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনল পরমাণু শক্তিধর দেশ ভারত। প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র সক্রিয়ভাবে মোতায়েন করেছে দেশটি। বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষস্থানীয় সুইডিশ গবেষণা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (এসআইপিআরআই)-এর ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এতদিন পর্যন্ত ভারতের নীতি ছিল শান্তিকালীন সময়ে তাদের পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনের ক্ষেপণাস্ত্র বা লঞ্চারগুলো আলাদা আলাদা সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা। কিন্তু সম্প্রতি ভারত তাদের সেই রণকৌশল পরিবর্তন করে অন্তত ১২টি পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করে মোতায়েন করেছে।

সংস্থাটির ২০২৬ সালের জানুয়ারির হিসাব অনুযায়ী, ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। গত বছর যেখানে ভারতের মোট পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ১৮০টি, তা এবার বেড়ে দাঁড়িয়েছে ১৯০টিতে। এই ১৯০টি অস্ত্রের মধ্যে ১২টি সরাসরি মোতায়েন করা হলেও বাকি ১৭৮টি ওয়ারহেড এখনও কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ভারত তাদের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা এসএসবিএন-এর মাধ্যমে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় এই অস্ত্রগুলো মোতায়েন করে থাকতে পারে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক ‘আইএনএস অরিঘাট’ এবং ‘আইএনএস অরিদমন’ নামক সাবমেরিনগুলোর সক্রিয়তা এই ধারণাকে আরও জোরালো করে তুলেছে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের এই নীতি পরিবর্তনের মূল লক্ষ্য হলো চীন ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করা। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সাবমেরিন প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে ভারত এখন যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পাল্টা আঘাত নিশ্চিত করতে চাইছে।

তবে ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলেও বিশ্বের অন্যান্য পরমাণু শক্তির তুলনায় ভারতের এই সংখ্যা এখনও বেশ সীমিত। বর্তমানে চীনের কাছে ৬২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার মধ্যে ৩৪টি মোতায়েন করা। অন্যদিকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাজারের বেশি পারমাণবিক অস্ত্র সার্বক্ষণিক উচ্চ সতর্কাবস্থায় মোতায়েন রয়েছে।

বিষয়: পারমাণবিক শক্তিঅস্ত্রপরমাণু অস্ত্রযুক্তরাষ্ট্রচীনভারত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।