
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
১০৯ রানে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ফেলার পরও বাংলাদেশ ম্যাচ জিতবে, সেটা নিয়ে ছিল সংশয়। তবে ওয়ানডে সিরিজ থেকেই ব্র্যাড ইভান্স বাংলাদেশকে ভোগালেও এই দফায় আর পারলেন না। জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মত ব্যাটসম্যান ও বোলাররা একসঙ্গে জ্বলে উঠলেন, আর তাতে ধরা দিল সিরিজে সমতা ফেরানো জয়।
প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে বুলাওয়েতে জিতেছে ৩৪ রানে। ১৮৭ রানের টার্গেটে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৯.৪ ওভারে ১৫২ রানেই।
এর মধ্য দিয়ে টানা চারটি টি-টোয়েন্টিতে হারের পর জয়ের মুখও দেখল তাওহীদ হৃদয়ের দল।
আগের ম্যাচে পাওয়ার প্লেতে খরুচে হলেও এবার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন বোলাররা। প্রথম তিন ওভারেই আদায় করে নেন তিন উইকেট। প্রথম ওভারে ১৫ রান দিলেও মারুমানিকে (৪) ফেরান শেখ মাহেদি হাসান।
প্রথম স্পেলে তিনি নেন আরেকটি উইকেট, আর ওপেনার ব্রায়ান ব্রেনেটকে সাজঘরের পথ দেখান নাহিদ রানা (১১)। তবে পাওয়ার প্লের শেষ ওভারে দুই চার ও এক ছক্কা হজমে ১৭ রান দেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আক্রমণে এসে দুটি চার দিলেও শেষ পর্যন্ত সাম্প্রতিক সময়ে ছন্দহীন রিশাদ এনে দেন ব্রেকথ্রু। উইকেটের পেছনে ক্যাচে ফেরেন ৩ চার ও এক ছক্কায় ২৮ করা সিকান্দার রাজাকে।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ের হয়ে একা কিছুটা লড়াই করেন রায়ান বার্ল। দারুণ বোলিং করা রিশাদের শিকার হওয়ার আগে তার অবদান ২৯ রান। এরপর ইভান্সের সেই ক্যামিও ইনিংস।
১৮তম ওভারে ১৫ রান নেন তাসকিন আহমেদের ওভারে। ওয়ানডে সিরিজে দুটি দুর্দান্ত ইনিংস খেলা ইভান্স আরও একবার হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। তবে ব্যাট হাতে ব্যবধান গড়ে দেওয়া ইনিংস খেলা সাইফউদ্দিন বল হাতেও দলকে উদ্ধার করেন এ যাত্রায়। ২৫ রানে থামেন ইভান্স।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান মিলে উপহার দেন রেকর্ড জুটি। দুজনেই করেন ফিফটি। ১২০ রানের জুটি গড়ে টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি গড়েন তারা।
তবে ২১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাইফউদ্দিনের ১০ বলে ৩১* ও ইয়াসির আলির ১২ বলে ২২* রানের দুটি ইনিংস বাংলাদেশকে নিয়ে যায় ৫ উইকেটে ১৮৬ রানে, যা এনে দেয় বড় জয়।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা