Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সীমান্ত ঘিরে অপপ্রচার ছড়াচ্ছে ভারতের মিডিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৫
সীমান্ত ঘিরে অপপ্রচার ছড়াচ্ছে ভারতের মিডিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রচারিত উত্তেজনার খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার– ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ১৯৮৫ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়ে আসছে, যা স্বেচ্ছাসেবীদের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ দিন।

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার তৈরির কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘’সারা দেশে ৬২ হাজার ভলান্টিয়ার গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং ইতোমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষিত হয়েছেন। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বড় দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা অপরিহার্য।‘’

Advertisement
Advertisement
Advertisement

তিনি জানান, বড় দুর্যোগে পেশাদার বাহিনী একা সব সামাল দিতে পারে না। তাই স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। আজকের মহড়ায় ভলান্টিয়ারদের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবশিষ্ট থাকা অস্ত্র উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘’সরকার এ বিষয়ে ব্যর্থ নয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের বাইরে কোনো ভারী অস্ত্র নেই।‘’

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে সাবেক কর্মকর্তাদের আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘’আইন জনগণের স্বার্থেই প্রণয়ন করা হয়। নতুন আইনটি জনগণের সেবাকে আরও সহজ করতে সহায়ক হবে।‘

বিষয়: অগ্নিকাণ্ডভারতীয়নারায়ণগঞ্জউপদেষ্টাফায়ার সার্ভিসভূমিকম্পসীমান্তপুলিশঅপপ্রচার
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক