Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফের বাংলাদেশের ত্রাতা ‘ক্রাইসিস ম্যান’ লিটন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৮: ০০
ফের বাংলাদেশের ত্রাতা ‘ক্রাইসিস ম্যান’ লিটন

দল প্রচণ্ড চাপে পড়ে গেলেই কি শুধু হাসে লিটন দাসের ব্যাট? এমনটা যদি বলা হয়, তাহলে অন্তত টেস্ট ক্রিকেটের বাস্তবতায় সেটা খুব ভুল বলা হবে না। এই পাকিস্তানের বিপক্ষেই রাওয়ালপিন্ডিতে লিটন দাস খেলেছিলেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। এবার সিলেটেও আরও একবার জ্বলে উঠলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার দিনে করলেন সেঞ্চুরি, আর দলকে উদ্ধার করলেন সম্ভাব্য বিপদের হাত থেকে। লিটনের অসাধারণ ইনিংস প্রথম দিন শেষে বাংলাদেশকেও পৌঁছে দিয়েছে শক্তিশালী অবস্থানে।

লিটন ও শেষ দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। জবাবে পাকিস্তান করেছে বিনা উইকেটে ২১ রান। এখনো তারা পিছিয়ে ২৫৭ রানে।

২০২৪ সালে রাওয়ালপিন্ডি টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর লিটন করেছিলেন ১৩৮ রান। এর আগে-পরে আরও অনেকবার ব্যাটিং বিপর্যয়ের পর দলকে একাই টেনে তোলার কাজ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। টেলএন্ডারদের নিয়ে ব্যাটিং করাটা সবসময়ই আলাদা এক চ্যালেঞ্জ, যা অধিকাংশ সময়ই সামাল দিতে পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে লিটন এখানে ব্যতিক্রম। কখন অন্যপ্রান্তে বোলারদের স্ট্রাইক দিতে হবে, কখন তাদের আড়াল করতে হবে আর কখন শট খেলতে হবে—এসবের ভারসাম্য খুব ভালো বোঝেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আর তাই ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও লিটন ক্রিজে ছিলেন বলেই আশা জিইয়ে ছিল বাংলাদেশের। হতাশ করেননি তিনি দলকে। সপ্তম উইকেট জুটিতে তাকে যোগ্য সঙ্গ দেন তাইজুল ইসলাম। ৬০ রানের সেই জুটিতে অবশ্য ভাগ্যের সহায়তাও ছিল। হাসান আলির বাউন্সারে একবার ক্যাচ দিয়েও লিটন বেঁচে যান পাকিস্তানের রিভিউ না নেওয়ায়। রানআউটের সম্ভাবনাও জেগেছিল কয়েকবার।

তবে ভাগ্য তো সাহসীদের পক্ষেই থাকে। আর তাই লিটন তার এই ইনিংসে সেটা পেয়েছেন বারবার। তবে তিনি যে বিশেষ পরিকল্পনা নিয়ে ব্যাট করেছেন, সেটাও রেখেছে বড় ভূমিকা। সাজিদ খানের বিপক্ষে তাইজুলকে (১৬) খুব কম স্ট্রাইক দিয়েছেন। রানের চাকা সচল রেখেছেন বাউন্ডারিতে, তবে সেটাও ছিল খুব হিসেবি ব্যাটিং।

তাসকিন আহমেদের (৭) সঙ্গে অষ্টম উইকেটে ৩৮ রানের পর নবম উইকেটে শরীফুল ইসলামের সঙ্গে পাকিস্তানকে হতাশায় পুড়িয়ে যোগ করেন ৬৪ রান। এই জুটিতে শরীফুল চূড়ান্ত নিবেদন দেখিয়ে নিজের উইকেটের মূল্য বুঝেছেন, যা দলীয় স্কোর বাড়ানোর পাশাপাশি লিটনের সেঞ্চুরিতে বড় অবদান রাখে।

ক্যারিয়ারের ছয়টি টেস্ট সেঞ্চুরির মধ্যে তিনটিই লিটন করেছেন পাকিস্তানের বিপক্ষে, আর প্রতিটিই এসেছে চাপের মুখে। সেই তালিকায় এবার যোগ হয়েছে আরেকটি শতক। শেষ পর্যন্ত হাসান আলির বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেওয়ার আগে করেন ১২৬ রান।

পাকিস্তান শেষ বেলায় ছয় ওভার ব্যাট করেছে বিপদ ছাড়াই। দারুণ কয়েকটি চার মেরেছেন দুই ওপেনার আবদুল্লাহ ফজল (১৩) ও আজান আওয়াইস (৮)।

বিষয়: পাকিস্তানটেস্ট সিরিজবাংলাদেশখেলাসেঞ্চুরিটেস্ট ক্রিকেটসিলেটআজকের খেলাক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপলিটন দাস
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।