Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান: ওপেন এআই, ডিপসিককে টেক্কা দেওয়া আবিষ্কার ২ তরুণের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৯: ১৮
মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান: ওপেন এআই, ডিপসিককে টেক্কা দেওয়া আবিষ্কার ২ তরুণের

মিশিগানের ২২ বছরের দুই তরুণ কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ঝড় তুলেছে। টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের বিশাল অঙ্কের ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের নিজস্ব প্রকল্প নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

ওই দুই তরুণ উইলিয়াম চেন এবং গুয়ান ওয়াং, স্যাপিয়েন্ট ইন্টেলিজেন্স-এর সহ-প্রতিষ্ঠাতা। মিশিগানের একটি হাইস্কুলে পড়ার সময় তাদের প্রথম সাক্ষাৎ হয়। তখনই দুই বন্ধুর উচ্চাকাঙ্ক্ষা তাদেরকে এক করে।

ওয়াংয়ের লক্ষ্য ছিল, এমন একটি অ্যালগরিদম তৈরি করা যা যেকোনো সমস্যা সমাধান করতে পারে। আর চেনের লক্ষ্য ছিল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রকৌশল ও বাস্তব জীবনের মধ্যে সমন্বয় ঘটানো।

এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চেন বলেন, “একদিন আমরা এমন একটি এআই তৈরি করব, যা মানুষের চেয়েও স্মার্ট হবে, গুয়ান আর আমার কাছে মনে হয় এটা অনেকটা প্যান্ডোরার বাক্সের মতো। আমরা যদি এটি তৈরি না করি, অন্য কেউ করে ফেলবে। তাই আমাদের ইচ্ছা আমরাই প্রথম এটি বাস্তবে রূপ দিতে পারব।”

হাইস্কুলের পাঠ চুকিয়ে চেন ও ওয়াং দুজনেই বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুরুতে কিছু একাডেমিক চাপ থাকলেও, পরবর্তীতে তারা তাদের কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমর্থন পান।

ফরচুনকে দেওয়া সাক্ষাৎকারে চেন বলেন, “বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। আমরা এমন একটি নতুন কাঠামো বানাতে চাই যা বৃহৎ পরিসরের মেশিন লার্নিংয়ের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করবে।”

তাদের প্রথম সাফল্য আসে OpenChat নামের একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) দিয়ে, যাকে উন্নত প্রযুক্তির বাছাইকৃত সংলাপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে এমনভাবে নকশা করা হয় যাতে নিজে নিজেই আপগ্রেড করতে পারে। ওপেনচ্যাট দ্রুতই একাডেমিক মহলে স্বীকৃতি পায়।

শেষ পর্যন্ত এই মডেল ইলন মাস্কের নজরে পড়ে। তার কোম্পানি একএআই-এর মাধ্যমে তিনি তাদেরকে মিলিয়ন ডলারের প্রস্তাব দেন। কিন্তু চেন এবং ওয়াং সেই প্রস্তাব গ্রহণ করেননি।

পরবর্তীতে তারা গড়ে তোলেন স্যাপিয়েন্ট ইন্টেলিজেন্স এবং তাদের নতুন হায়ারার্কিকাল রিজনিং মডেল (এইআরএম)-যা বর্তমানে প্রচলিত সব এআই সিস্টেমকে ছাড়িয়ে যাবে বলে তাদের বিশ্বাস।

এ বছরের জুন মাসে উল্লেখযোগ্য একটি সাফল্য আসে, যখন মাত্র ২৭ মিলিয়ন প্যারামিটার-এর একটি প্রোটোটাইপ ওপেনএআই, এনথ্রোপিক বা ডিপসিকের সিস্টেমগুলোর চেয়ে বিভিন্ন জটিল কাজে দ্রুততর ফলাফল দেয়, যার মধ্যে ছিল সুডোকু, গোলকধাঁধা সমাধান ইত্যাদি।

চেন বলেন, “এই সাফল্য ছিল অবিশ্বাস্য। শুধু গাঠনিক কাঠামো বদলানোতেই এই মডেলটির ‘যুক্তিগত গভীরতা’র অনেকটা পাওয়া গেল।” প্রচলিত ট্রান্সফর্মার মডেলগুলো যেখানে পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি ব্যবহার করে পরের শব্দ অনুমান করে, সেখানে এইচআরএম ব্যবহার করে দুই অংশের পুনরাবৃত্তিমূলক কাঠামো, যা মানবচিন্তার মতো ইচ্ছাকৃত বিশ্লেষণী ভাবনা এবং দ্রুত প্রতিফলনমূলক প্রতিক্রিয়াকে একত্র করে।

চেন বলেন, “এটা অনুমান করছে না, এটা চিন্তা করছে।”

চেন আরও জানান, তাদের মডেলগুলো প্রচলিত এলএলএম-এর তুলনায় অনেক কম ‘হ্যালুসিনেশন’-এর শিকার হয় এবং আবহাওয়া পূর্বাভাস, পরিমাণগত বাণিজ্য এবং চিকিৎসা পর্যবেক্ষণের মতো কাজে সর্বাধুনিক প্রযুক্তির মতো দক্ষতা দেখাচ্ছে।

স্যাপিয়েন্ট ইন্টেলিজেন্স শিগরগিরই যুক্তরাষ্ট্রে তাদের অফিস খোলার পরিকল্পনা করছে।

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তাএআইপ্রযুক্তিপণ্যবেইজিং
সর্বশেষ
  • ১

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ২

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ৩

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৪

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৫

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।