চরচা প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর ৪টার দিকে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ১০-১২ জনের একটি দল একটি পিকআপ ভ্যানে করে এসে আবু বক্কর সিদ্দিকের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন।
এ সময় সন্দেহভাজনদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

মাত্র তিন ওভার করেই আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হলো নাহিদ রানাকে। একপ্রান্তে স্পিনার রেখে অন্যপ্রান্তে ইবাদতকে না এনে অধিনায়ক নাজমুল হোসেন ভরসা রাখলেন সবচেয়ে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের ওপর। আগের দিন মাত্র ৮ ওভার করলেও ছিলেন না ছন্দে। সমালোচনাও হচ্ছিল কিছুটা। তবে তাসকিন সব জবাব দিলেন বল হাতেই। দারুণ অবস

দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘‘দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা ন