Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৩০ বছর পর কোনো শিশুর জন্ম হলো এই গ্রামে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪: ২১
৩০ বছর পর কোনো শিশুর জন্ম হলো এই গ্রামে

ইতালির এক শান্ত পাহাড়ি গ্রাম পাগলিয়ারা দেই মার্সি। এই গ্রামে মানুষের থেকে বিড়ালের সংখ্যাই বেশি। প্রায় ৩০ বছর পর এই গ্রামে জন্ম নিয়েছে একটি শিশু। শিশুটির জন্মে উচ্ছ্বসিত গ্রামবাসী।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর ঢালে অবস্থিত ছোট গ্রাম পাগলিয়ারা দেই মার্সি বহু বছর ধরেই জনশূন্যতার সংকটে ভুগছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ গ্রাম ছেড়ে চলে যাওয়ায় জনসংখ্যা ক্রমেই কমেছে।

গ্রামটির সরু পাথুরে গলিতে এখন অবাধে ঘুরে বেড়ায় অসংখ্য বিড়াল। তারা অনায়াসে ঘরে ঢুকে পড়ে। মানুষের কোলাহল হারিয়ে যাওয়া এই গ্রামে দীর্ঘদিনের নীরবতা যেন ভরে ছিল বিড়ালের পায়ের নরম শব্দে। চলতি বছরের মার্চে সেই নীরবতা ভেঙে দিয়েছে একটি শিশুর জন্ম।

শিশুটির নাম লারা বুসসি ত্রাবুক্কো। সে তিন দশকের মধ্যে পাগলিয়ারা দেই মার্সিতে জন্ম নেওয়া প্রথম শিশু। তার জন্মের পর গ্রামটির মোট জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ জনে। সন্তান জন্ম এখানে এতটাই বিরল যে অল্প সময়েই লারা হয়ে উঠেছে গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ।

Advertisement
Advertisement
Advertisement
৩৫ পেরিয়েছেন? শরীরের পরিবর্তন থামাতে যা করতে হবেExercise

লারার মা চিনজিয়া ত্রাবুক্কো জানান, আগে যারা পাগলিয়ারা দেই মার্সির নামই শোনেনওনি, তারাও এখন শুধু লারার কারণেই গ্রামটি দেখতে আসছেন। মাত্র নয় মাস বয়সেই লারা বেশ ‘বিখ্যাত’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

লারার জন্মে এই আনন্দের পেছনে প্রকট হয়ে উঠেছে ইতালির গভীর জনসংখ্যা সংকট। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাতের (আইএসটিএটি) এর তথ্যমতে, ২০২৪ সালে ইতালিতে শিশু জন্মের সংখ্যা নেমে এসেছে ৩ লাখ ৬৯ হাজার ৯৪৪টিতে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। টানা ১৬ বছর ধরেই এই পতন অব্যাহত রয়েছে।

একই সঙ্গে জন্মহারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে ইতালিতে নারীরা গড়ে মাত্র ১ দশমিক ১৮টি সন্তান জন্ম দিচ্ছেন, যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের পেছনে রয়েছে অনিশ্চিত চাকরি, তরুণদের বিদেশে চলে যাওয়া, কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত সহায়তার অভাব, পুরুষদের মধ্যে বাড়তে থাকা বন্ধ্যাত্ব এবং অনেকেরই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত।

বিষয়: বিড়ালইতালিপাহাড়শিশুমৃত্যুগ্রামশিশুজনসংখ্যা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প