
প্রতিদিন পাতে ভালো খাবার না জুটলেও সোহরাওয়ার্দী উদ্যানের দুই পথশিশু মমিন ও রায়হান পরম স্নেহ ও আদরে পালছে মা মারা যাওয়া দুটি বিড়াল ছানা। একটার নাম সিম্বা, অন্যটির নাম প্যান্থার! তাদের পশুপ্রেম এই দুই বিড়ালছানাগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, উদ্যানের আশপাশে বসবাস করা অন্যান্য কুকুর আর বিড়ালেরও খেয়াল রাখে।

শখের পোষা বিড়ালের আকস্মিক মৃত্যু নাড়া দেয় নাঈমকে। সেই শোক কাটাতে গড়ে তোলেন প্রাণী আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রে ৭০টি বিড়াল এবং ১৩৫টি কুকুর রয়েছে।

ইতালির এক নীরব পাহাড়ি গ্রাম পাগলিয়ারা দেই মার্সি, এই গ্রামে মানুষের থেকে বিড়ালের সংখ্যাই বেশি। প্রায় ৩০ বছর পর এই গ্রামে জন্ম নিয়েছে একটি শিশু। শিশুটির জন্ম এই গ্রামে এনে দিয়েছে বিরল আনন্দ ও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু।

রোবট কি সত্যিই মানুষের জায়গা নিতে পারবে? টোকিওতে চলা ‘ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশন ২০২৫’-এ দেখা গেল ভবিষ্যতের এক ঝলক। কাওয়াসাকি নিয়ে এসেছে তাদের হিউম্যানয়েড রোবট ‘কালেডো নাইন’, যা ধ্বংসস্তূপ থেকে বিড়াল উদ্ধার করা থেকে শুরু করে ঘরের টুকিটাকি কাজও করতে পারে!