চরচা প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন এই মানববন্ধন করে।
মানববন্ধনে ড. মুহাম্মদ ইউনুসকে ‘ফ্যাসিস্ট’ উল্লেখ করে ‘অসম’ মার্কিন চুক্তি বাতিলের দাবি করা হয়।
বক্তারা বলেন, ড. ইউনুসের ১৮ মাসের শাসনামল দেশকে সবদিক দিয়ে পিছিয়ে দিয়েছে। স্বাস্থ্য খাত শেষ হয়েছে, শিশুরা মরছে। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি দেশ বিক্রির সামিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন কবি কুতুব হিলালি, নাট্যজন এহসানুল আজিজ বাবু, সংস্কৃতিকর্মী রুপক দেহলভী।
মানববন্ধনে রিকশাচালক, ক্ষুদ্রব্যবসায়ী, কবি, সংস্কৃতিজনেরা অংশ নেন। টিকা, বিদ্যুৎ, জ্বালানি সার, খাদ্য, জনগণের মৌলিক অধিকার রক্ষায় বর্তমান সরকারের কাছে এই চুক্তি বাতিলের দাবি তোলেন তারা।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র