Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০: ৫৪
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ

টানা পাঁচদিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়ে কমপক্ষে সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সাতকানিয়া উপজেলাতেই দুই লাখের বেশি মানুষ পানিবন্দি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে টানা পাঁচদিনের বৃষ্টিতে পাহাড়-দেয়াল ধস এবং পানির তোড়ে ভেসে গিয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরে মোট ছয়জন মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চরচাকে বলেছেন, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে সাতকানিয়া উপজেলার ৭০ শতাশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

চট্টগ্রামের প্রতিটি উপজেলা ও জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

জেলা প্রশাসনের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মাসুদুর রহমান চরচাকে বলেন, সাতকানিয়া উপজেলাতে ২ লাখ ৩০ হাজার ৮১৬ জন মানুষ, হাটহাজারী উপজেলায় ৭০ হাজার, চন্দনাইশ উপজেলায় ৫২ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে।

মাসুদুর রহমান জানান, বিভিন্ন উপজেলায় খোলা থাকা ৫৭৪টি আশ্রয়কেন্দ্রে ৮ হাজার ৩৪০ জন লোক আশ্রয় নিয়েছেন। তাদের শুকনো খাবার প্যাকেট ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। দুর্যোগকালীন পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কমর্চারীর ছুটি বাতিল করা হয়েছে।

রাঙ্গামাটিতে আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষPeople are rushing to the shelters in Rangamati. UNB

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চরচাকে জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এরইমধ্যে ২০০ টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা পাওয়া গেছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে নিয়ে পৃথক গঠিত বিশেষ দল দুর্গত এলাকায় দ্রুত পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

গত রোববার থেকে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত র্রেকড করা হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. ইসমাইল ভূইয়া।

এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিন চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এসব জেলাসমূহের পাহাড়ি ও অন্য ঝুঁকির্পূণ এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

বিষয়: সাতকানিয়াদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়পানিবন্দীহাটহাজারীচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।