চরচা প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকা থেকে অপহরণকৃত তিন বছরের শিশু হিসানকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগদা এলাকায় অপহরণের ঘটনায় তিন বছরের শিশু হিসানকে উদ্ধার এবং মূল অপহরণকারী চান মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন চান মিয়া, তার বাবা মো. নূর মোহাম্মদ ও মা চাঁন মালা এবং মোসাম্মদ কুলসুম বেগম।
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, ভুক্তভোগী শিশু হিসানের মা সুমাইয়া আক্তার রাজধানীর দক্ষিণগাঁও সবুজবাগ থানা তিন এলাকায় বেশ কিছুদিন যাবৎ বসবাস করে আসছেন। সুমাইয়া আক্তারের স্বামী গত ১২ বছর যাবৎ প্রবাসে থাকায়, তার তিন সন্তানকে নিয়ে তিনি (সুমাইয়া) নিজেই বাড়ির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।
গত বুধবার দুপুর ১১ টার সময় সুমাইয়া ছেলে হিসানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তার দেখানো শেষে তিনি ছেলে হিসানকে নিয়ে মৌচাক মার্কেটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি একটি অটোরিকশায় উঠেন। রিকশায় কিছুদূর যাওয়ার পর হিসান তার মার কাছে পানি খেতে চাইলে ভুক্তভোগীর মা তাকে রিকশায় রেখে পানি আনতে যান এবং এসে দেখেন রিকশাচালক শিশুটিকে নিয়ে পালিয়েছে।
র্যাবের তথ্যমতে জিজ্ঞাসাবাদে চান মিয়া জানায়, সে শিশু হিসানকে অপহরণের পর তার নিকট আত্মীয় আজাদের কাছে তুলে দেয়। আজাদের দায়িত্ব ছিল শিশুটিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চান মিয়ার বাড়িতে পৌঁছে দেওয়া। র্যাব এ তথ্য র্যাব-১৩–এর কাছে পাঠালে তারা দ্রুত সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
র্যাব আরও জানায়, চান মিয়া আগেও অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে গাইবান্ধায় একটি হত্যা মামলা এবং মুগদায় একটি মাদক মামলা রয়েছে।