Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাড়ল ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮: ১১
বাড়ল ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা!

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা শুক্রবার ঘোষণা করেছেন, নতুন এইচ-ওয়ানবি ভিসা আবেদনের ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার নীতি নিয়ে তিনি এবং আরও ১৯টি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

বোন্টা দাবি করেন যে, দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এই ভিসার ফি বৃদ্ধি অবৈধ। কারণ এটি কংগ্রেসের অনুমোদিত সীমা অতিক্রম করেছে এবং চালু করার পেছনে কংগ্রেসের যে উদ্দেশ্য ছিল, তাকে ক্ষুণ্ণ করছে। এই মামলা করতে চাওয়া প্রতিটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলই ডেমোক্র্যাটিক পার্টির।

সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"

অনেকদিন ধরে ‘মাগা’ এমএজিএ) রিপাবলিকানরা অভিযোগ করে আসছেন যে, প্রতিষ্ঠানগুলো সস্তা শ্রমের আশায় আমেরিকানদের বাদ দিয়ে এই প্রোগ্রামের অপব্যবহার করছে। কিন্তু বোন্টা যুক্তি দেন যে, এই অতিরিক্ত ফি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর শ্রম সংকট আরও বাড়াবে। কারণ এর ফলে চিকিৎসক, গবেষক, শিক্ষক, নার্স এবং জনসেবা কর্মীদের পদগুলো পূরণ করা আরও কঠিন হয়ে পড়বে।

Advertisement
Advertisement
Advertisement

অবশ্য এই নীতি জারি করার পর থেকে এবং প্রযুক্তি খাতের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির ফলে ট্রাম্পের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা গেছে। তিনি এই দাবি অস্বীকার করেন যে, আমেরিকাতে পর্যাপ্ত মেধাবী মানুষ থাকার দাবি অস্বীকার করেন। ট্রাম্প মনে করেন, নির্দিষ্ট কিছু খাতের জন্য এখনো বিদেশি কর্মী আনার প্রয়োজন আছে।

এর আগে ইউএস চেম্বার অব কমার্স এবং গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিনিধি দল এই নতুন ফির বিরুদ্ধে নিজস্ব মামলা দায়ের করেছিল। তাদের দাবি ছিল, প্রশাসন এইচ-ওয়ানবি সংক্রান্ত আইনের বিধানগুলো লঙ্ঘন করেছে। এ ছাড়া বিভিন্ন খাতের শ্রমিক ইউনিয়নসহ আরও কিছু গোষ্ঠী মিলে পৃথক একটি মামলা দায়ের করেছে।

সংবাদমাধ্যম পলিটিকো বলছে, নতুন মামলাটি ম্যাসাচুসেটস ফেডারেল আদালতে দায়ের করা হবে এবং এর নেতৃত্বে থাকবেন বোন্টা ও ওই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল। এ বছর এই নিয়ে ৪৯ বার বোন্টা ট্রাম্প প্রশাসনকে আদালতে নিয়ে গেলেন।

বিষয়: আমেরিকাঅ্যাটর্নি জেনারেলসান ফ্রান্সিসকোভিসাক্যালিফোর্নিয়াডোনাল্ড ট্রাম্পম্যাসাচুসেটসভিসা নীতিরিপাবলিকান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।