Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪: ৩৩
পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

Advertisement
Advertisement
Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি ও হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এসবির অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসের (অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইতে বদলি করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে ও রাজশাহী সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমিনকে এপিবিএনে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিষয়: পুলিশসরকারনৌ–পুলিশপ্রজ্ঞাপন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।