Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘লাল’ বলের টেস্টে গোলাপি বল, আসছে আরও যত নিয়ম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২১: ৪৩
‘লাল’ বলের টেস্টে গোলাপি বল, আসছে আরও যত নিয়ম

ক্রিকেটে তিন সংস্করণেই একাধিক নিয়ম পরিবর্তনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে অন্যতম হলো প্রথাগত লাল বলের টেস্ট ম্যাচেও গোলাপি বল ব্যবহার করার সুযোগ রাখা। আপাতত বিষয়টি প্রস্তাব আকারেই রয়েছে, যা অনুমোদন পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে আইসিসির পরবর্তী বোর্ড সভায়।

Advertisement
Advertisement
Advertisement

সময়ের বিবর্তনে ক্রিকেটের অভিজাত সংস্করণে যোগ হয়েছে দিবা-রাত্রির টেস্ট, যেখানে ব্যবহার হয়ে আসছে গোলাপি বল। এবার দিনের বেলার টেস্টেও এই বল প্রয়োজন অনুযায়ী ব্যবহারের সুযোগ রাখার প্রস্তাব এসেছে। বিরূপ আবহাওয়া বা আলোস্বল্পতার কারণে দিনের খেলা ফ্লাডলাইটের নিচে চালিয়ে নেওয়ার বিকল্প না থাকলে তখন গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে দুই দলের সম্মতি থাকতে হবে। আর সিদ্ধান্ত নিতে হতে পারে সিরিজের শুরুর আগেই।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়াও আরও কিছু পরিবর্তন নিয়ে গত বৃহস্পতিবার আইসিসির নির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ৩০ মে আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় অনুমোদনের জন্য প্রস্তাবগুলো তোলা হবে। ইতিবাচক সাড়া পেলে আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হতে পারে।

পরিবর্তনের প্রস্তাবের মধ্যে রয়েছে ওয়ানডে ক্রিকেটও। পানি পানের বিরতির সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। তবে তিনি সাধারণ পোশাকে মাঠে যাবেন নাকি দলের জার্সি পরে, সেটা নিশ্চিত করা হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

নিয়ম পরিবর্তনের মধ্যে আছে টি-টোয়েন্টি ক্রিকেটও। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ইনিংসের মাঝের বিরতির সময় বরাদ্দ থাকে ২০ মিনিট। এটি কমিয়ে ১৫ মিনিট করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়াও ম্যাচ চলাকালে কোনো বোলারের অ্যাকশন সন্দেহজনক মনে হলে ‘হক-আই’ প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক মূল্যায়নের সুযোগ পাবেন আম্পায়ার। তবে এই পদ্ধতি ঠিক কীভাবে কার্যকর হবে, সেই ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপক্রিকেটআইসিসিখেলা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক