চরচা ডেস্ক

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত এই কৌশলগত দ্বীপে স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধবিমান থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমান যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে খারগ দ্বীপের সামরিক স্থাপনা এবং তেল অবকাঠামোতে হামলা করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এক বিবৃতিতে দাবি করেছিলেন, খারগ দ্বীপের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ইতোমধ্যে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে। ট্রাম্প ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের প্রধান এই তেল টার্মিনালটি দখল করা যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে একটি।