Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪০
সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার।

রাশেদ শাহরিয়ার বলেন, “প্রস্তাবিত পরিবর্তনে ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করা হচ্ছে। একইভাবে ১৩ থেকে ১৬তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি গ্রেডে লিখিত পরীক্ষার পাস নম্বরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “এই পরিবর্তন নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করার পরিবর্তে বরং অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণ ও পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার সুযোগ বাড়াবে। লিখিত পরীক্ষা যেখানে তুলনামূলকভাবে নির্দিষ্ট প্রশ্ন, উত্তর ও মূল্যায়ন কাঠামোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, সেখানে ভাইভা স্বভাবতই অনেক বেশি ব্যক্তিনির্ভর ও মূল্যায়নকারীর ওপর নির্ভরশীল। ভাইভা একটি ‘সাবজেক্টিভ’ প্রক্রিয়া এবং এখানে অনিয়মের সুযোগ তুলনামূলকভাবে বেশি।”

Advertisement
Advertisement
Advertisement
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল, বেসরকারিদের কী হবে?Ex NBR chairman

যুব ফ্রন্টের আহ্বায়ক বলেন, “বিশেষ করে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া লাখ লাখ বেকার তরুণের কাছে নিয়োগ পরীক্ষার লিখিত অংশের ফলাফলই তাদের মেধা ও প্রস্তুতির প্রধান প্রতিফলন। লিখিত পরীক্ষায় ভালো করা একজন প্রার্থীকে ভাইভায় বিপুল নম্বরের ব্যবধান তৈরি করে পিছিয়ে দেওয়ার সুযোগ রাখা হলে নিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা ও অবিশ্বাস আরও বাড়বে।”

তিনি বলেন, “সরকারি চাকরি যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাওয়া সকলের অধিকার। তাই নিয়োগ পরীক্ষায় এমন কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না, যার মাধ্যমে একজন প্রার্থীর মেধা ও প্রস্তুতির মূল্যায়নকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর অধিকতর নির্ভরশীল করে তোলা হয়। ফলে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। না হলে চাকরি প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলতে পিছপা হবো না।”

বিষয়: সরকারিনমুনা ভাইভাচাকরিবাতিল
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    ওমান কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা বাসস।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    ‎পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল বুধবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ