
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
এক পর্যায়ে স্পেলটা ছিল ৪ রানে ৪ উইকেট। নাহিদ রানা শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে না পারলেও চাপের মুখে আরও একবার প্রমাণ করলেন, তার গতিময় বোলিং তিন ফরম্যাটেই বাংলাদেশের মূল শক্তির জায়গা। যদিও অন্যদের ব্যর্থতায় বড় টার্গেট দিতে পেরেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি নাহিদ রানা, আর সেখানেই রাজত্ব ছিল দলটির ব্যাটসম্যানদের। তবে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও তার গতির সঙ্গে পেরে ওঠেনি তারা। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেটে ১৭০ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস।
প্রথম তিন ওভারে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যে গতিতে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল অনায়াসেই বিশাল স্কোর দাঁড়িয়ে যাবে। ৩ ওভারেই বোর্ডে জমা হয়ে যায় ৩৬ রান। আক্রমণে এসে তৃতীয় বলে ওপেনিং জুটি ভেঙে তাদিওয়ানাসে মারুমানিকে ফেরান ১৪ রানে।
১০ ওভার শেষে জিম্বাবুয়ে ছিল শক্ত অবস্থানে। ২ উইকেটে রান ছিল ৮৭। আক্রমণে ফিরেই ৪৪ করা ব্রায়ান ব্রেনেটকে আউট করেন নাহিদ। তাতে কাজের কাজ হয়নি খুব একটা। কারণ দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মাহেদি পার করেন বাজে একটি ম্যাচ। দুজন মিলে ৭ ওভারে দেন ৭৩ রান।
১৮তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে নাহিদ আশা জাগিয়েছিলেন ১৬০ রানের মধ্যে আটকে দেওয়ার। তবে শেষ ওভারে তিনি নিজেই খরুচে বোলিং করে দেন ১৮ রান। তবুও চার ওভার শেষ করেন ৪ উইকেটে ২৬ রানে।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা