Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৩: ৪২
ভারতে আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ

ভারতের দিল্লিতে বিমানবন্দরে তার সঙ্গে হওয়া আচরণকে ‘হয়রানি’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, “আমার সাথে সঠিক বিহেভ (আচরণ) করা হয়নি। যে আচরণ করা হয়েছে, তা হয়রানি বলতে পারেন। আমি হয়রানি হয়েছি।”

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ের পিআইডির সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত রোববার রাষ্ট্রীয় প্রতিনিধি হয়ে ভারতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ। তার সঙ্গে থাকা অন্য প্রতিনিধিদের বিমানবন্দর পার হওয়ার অনুমতি দেওয়া হলেও ডা. জাহেদকে ২ ঘণ্টা বসিয়ে রাখা হয়।

ডা. জাহেদ বলেন, “আমি মনে করি আমার সঙ্গে যা হয়েছে, তাকে হয়রানি বলতে পারেন।” তিনি বলেন, “তাদের আচরণে মনে হয়েছে, এর একটি যৌক্তিক প্রতিবাদ হওয়া দরকার। আমি সেখানে ব্যক্তি হিসেবে যাইনি। রাষ্টের প্রতিনিধি হয়ে গেছি। যেখানে বসতে দেওয়া হয়েছে সেটিও উপযুক্ত বলে মনে হয়নি। এ অবস্থায় মনে হয়েছে, সবার আগে বাংলাদেশ। তাই সেসবের প্রতিবাদ হিসেবেই ব্যাক (ফেরত) করেছি।”

Advertisement
Advertisement
Advertisement

তবে তার এই ফিরে আসা আগামীতে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, “ভারতের তরফ থেকে আমন্ত্রণ পেলে আবারও নিশ্চয়ই যাব। তবে তা হবে, লজিক্যালি ও র‍্যাশনালি।”

‘তথ্য উপদেষ্টার দিল্লি থেকে ফেরত আসার ব্যাখ্যা দিতে পারেনি সরকার’Jamayat

ডা. জাহেদ জানান, তিনি চান না এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো অবনতি হোক।

এই ঘটনার পর কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, পরবর্তী সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। তার সঙ্গে কেন এমন আচরণ করা হতে পারে– সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলে জবাব দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “বিমানবন্দরে বাংলাদেশ হাইকমিশনার উপস্থিত ছিলেন শুরু থেকেই। আমি শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যন্ত তিনি ছিলেন। সেখানে তাদের আন্তরিকতার ঘাটতি ছিলো না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সরব কর্মকাণ্ড প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নানা মাধ্যমে এক্টিভিজম করেছেন। সেটা ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। জাহেদ বলেন, “তারা (ভারত) এমন আচরণ কেন করেছে আমি জানি না।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কেবল ভারত নয়, বিশ্বের কোনো দেশের সঙ্গেই স্বার্থ ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সম্পর্ক রাখতে পারে না বাংলাদেশ।

বিষয়: উপদেষ্টাবৈদেশিক সম্পর্কদিল্লিহয়রানিভারত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।