Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আলজেরিয়াকে ‘সম্মান জানিয়ে’ খেলতে চান আর্জেন্টিনা কোচ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৪: ১২
আলজেরিয়াকে ‘সম্মান জানিয়ে’ খেলতে চান আর্জেন্টিনা কোচ

গত বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেও আসরের শুরুটা আর্জেন্টিনার জন্য ছিল দুঃস্বপ্নময়। এবার যেন তেমন কিছুর পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সতর্ক লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়াকে সমীহ করেই মাঠে নামার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ সময় বুধবার ভোর ৭টায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল মেসির দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলজেরিয়া দল নিয়ে স্কালোনি বলেন, “তারা খুব ভালো একটি দল। আক্রমণভাগে দ্রুতগতির কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদের। তারা এমন একটি দল, যাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং যথেষ্ট সম্মান দেখাতে হবে। তারা যে আমাদের জন্য কাজটা কঠিন করে তুলবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।”

প্রতিপক্ষ আলজেরিয়া শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই পিছিয়ে। তবু স্কালোনির এমন মন্তব্যের পেছনে রয়েছে স্পষ্ট কারণ। ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই হারের পর অপরাজিত থেকে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল লাতিন আমেরিকার দলটি। অন্যদিকে সৌদি আরব পরের দুই ম্যাচ হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

সেই কারণেই অনেকেই এবারের আলজেরিয়া দলের মধ্যে সৌদি আরবের ছায়া খুঁজে পাচ্ছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ হওয়ায় হারানোর খুব বেশি কিছু নেই আফ্রিকার দেশটির। ফলে মরণ কামড় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আফ্রিকার দেশটি।

Advertisement
Advertisement
Advertisement

তবে অতীত অভিজ্ঞতা থেকে প্রথম ম্যাচ নিয়ে অতিরিক্ত চাপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন স্কালোনি, “গত বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই আমরা জানি, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও সেটাই সবকিছু নির্ধারণ করে দেয় না। আমরা মানসিকভাবে স্থির আছি। কারণ প্রথম ম্যাচেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না।”

দলের কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে সমর্থকদের জন্য ইতিবাচক খবরও দিয়েছেন আর্জেন্টিনা কোচ। গোড়ালির সমস্যায় ভোগা স্ট্রাইকার হুলিয়ান আলভারেস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। প্রথম ম্যাচের জন্য তিনি প্রস্তুত আছেন।

আঙুলের চোট কাটিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসেরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। পায়ের পেশির চোটে ভোগা এই ডিফেন্ডারকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন স্কালোনি।

বিষয়: ফুটবলখেলাআর্জেন্টিনাআলজেরিয়াফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।