চরচা ডেস্ক

একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর আরও চাপ বাড়াল ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে শুরু হয়ে মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশে যায়।
এর আগের দিন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে একটি প্রতিবাদ মিছিলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে হওয়া ওই মিছিলে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
সিজেপির দাবি, পুলিশের অভিযানে অনেক আন্দোলনকারী আহত হয়েছেন। এই ঘটনার জেরে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে।
অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ সহিংস রূপ নিয়েছিল। তারা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে পাথর ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই সহিংসতায় ১১৮ জন পুলিশ সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তা আহত হয়েছেন।

গত ১২ জানুয়ারি ঠিকাদারের সঙ্গে চুক্তি সাক্ষর হয়। চুক্তি মোতাবেক ১৮ জানুয়ারি কাজ শুরু করে ২৬ জুনের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু সড়ক খুঁড়ে, কিছু গাইডওয়াল নির্মাণ করে এবং প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্নের পর প্রথমে বিল হিসেবে ১৮ লাখ টাকা উত্তোলন করে কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

তথ্যমন্ত্রী বলেন, কোনো একটি ভাষা বা সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য ভাষা বা সংস্কৃতিকে অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের সকল ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও নৃগোষ্ঠীর পরিচয়কে সম্মান ও ধারণ করেই বাংলাদেশি জাতীয়তাবাদ বিকশিত হয়েছে।

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।