
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বুধবার এই মামলাটির রায়ের দিন ধার্য ছিল।
বুধবার সকালে প্রসিকিউশন পক্ষ এই মামলায় নতুন করে সাক্ষ্য-প্রমাণ দেওয়ার জন্য আবেদন করে ট্রাইব্যুনালে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “এই মামলায় নতুন করে বেশ কিছু প্রমাণ হাতে আসায় চার সপ্তাহ সময় আবেদন করা হয়েছে। রায় স্থগিত রাখার আবেদন করা হয়েছে।”
তিনি জানান, এই মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে কীভাবে গুলি করেছে এই সংক্রান্ত তার নিজের একটি ভিডিও বক্তব্য প্রসিকিউশনের হাতে এসেছে, যা মামলায় থাকা দরকার।
গত ১৫ ফেব্রুয়ারি এই মামলার বিচার শেষে রায় ঘোষণার দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
এই মামলাটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি। অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
আসামিদের মধ্যে শুধু চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।