Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর, শাস্তির দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৭: ২৭
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর, শাস্তির দাবি
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার নিন্দা জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধি দল। ছবি: চরচা

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেছেন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় প্রতিনিধি দলটি ঝিনাইদহ শহরের প্রবেশমুখে অবস্থিত হামিদুর রহমান চত্বরে পৌঁছায়। এ সময় বীরশ্রেষ্ঠের বোন রিজিয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

গত জুলাই মাসের মাঝামাঝি থেকে ভাস্কর্যটি ভাঙা শুরু হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়ায়। জেলা প্রশাসন বীরশ্রেষ্ঠের প্রকৃত অবয়বের সঙ্গে মিল রেখে নতুন ভাস্কর্য নির্মাণের কথা জানালেও, যেভাবে স্থাপনাটি ভাঙা হয়েছে তা নিয়ে দেশজুড়ে সমালোচনা অব্যাহত থাকে। এই প্রেক্ষাপটে সরজমিনে পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে ছিলেন মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও অগ্রদূত সম্পাদক আবু সাইদ খান; মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার নূর খান লিটন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস; নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম তিতিল।

অনুষ্ঠান শেষে বক্তব্যকালে আবু সাইদ খান মুজিবনগরের ঘটনা তুলে ধরে সাম্প্রতিক পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, “যারা এ ধরনের কাজ করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের না। এদেশের বিরোধী শক্তি, সে উগ্র ধর্মীয় গোষ্ঠী কে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং এ ভাস্কর্য পুনঃ নির্মান করতে হবে। আরও সুন্দরভাবে এবং এখানেই।’’

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, “আমরা ৭১ কে ধারণ করি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ধারণ করি। আমরা মনে করি ৭১, ৯০ এবং ২৪ এর মধ্যে কোন বিরোধিতা নাই কিন্তু একটা সম্প্রদায়িক উগ্র ধর্মীয় গোষ্ঠীরা একাত্তরের পরাজিত শক্তি আপনারা জানেন তোর কে মানতে চায় না তারা মুক্তিযুদ্ধকে মানতে চায় না।”

নাগরিক উদ্যোগের জাকির হোসেন মুক্তিযুদ্ধে হামিদুর রহমানের স্মৃতিচারণ করেন এবং ভাস্কর্য ভাঙার দায়ে প্রশাসনকে অভিযুক্ত করে তীব্র নিন্দা প্রকাশ করেন।

ফারহা তানজীম তিতিল সকলের অংশগ্রহণে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনা আমরা স্থানান্তরিত করব।” এছাড়া তিনি বলেন, “কোন অপরাধী, দুষ্কৃতিকারী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকেরা যারা এই অপরাধ করেছে এই সকল দোষী ব্যক্তিদের কে চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে এটা আমাদের প্রধান দাবি।”

বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিষয়: ঝিনাইদহভাঙচুরমুক্তিযোদ্ধাভাস্কর্যমুক্তিযুদ্ধ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প