চরচা প্রতিবেদক

রাজধানীর বংশালের পুলিশ বক্সের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তার বয়স আনুমানিক ৬০ বছর।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আফিয়া খাতুন বলেন, আজ সকালের দিকে বংশাল পুলিশ বক্সের ফুটপাতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধ ব্যক্তিকে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিআইডির ক্রাইম-সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি বংশাল থানা-পুলিশকে জানানো হয়েছে।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ইরান যুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার এশিয়ার