Advertisement Banner

সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয়: রাশেদ তিতুমীর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয়: রাশেদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: বাসস

মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল এবং বর্তমান সরকার কোন গোপন চুক্তিতে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। দেশের রপ্তানি বৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন।

উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। বাংলাদেশের সাথে মার্কিন সম্পর্ক আরো উন্নত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “দেশের স্বার্থ সবার আগে, এ লক্ষ্যে চুক্তির বিভিন্ন দিক সরকার পর্যালোচনা করে সামনে এগোচ্ছে।”

সম্পর্কিত