Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২০: ৪৬
চট্টগ্রামে ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগ ও পাঁচলাইশ থানা পুলিশ। আজ শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনায় ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণের বার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোরে স্বর্ণ ব্যবসায়ী সবুজ দেবনাথ তার দুই সহকারীকে নিয়ে একটি সিএনজি অটোরিকশায় করে নগরীর কোতোয়ালির সাব এরিয়া এলাকা থেকে বায়েজিদ বোস্তামীর অক্সিজেন এলাকায় যাচ্ছিলেন। পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার ছিনতাইকারী তাদের পথরোধ করে ভয়ভীতি ও মারধর করে ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৫ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়। মামলার পর ডিবি (উত্তর) ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।

Advertisement
Advertisement
Advertisement

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি সুমন চন্দ্র দাস, মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু এবং রফিকুল ইসলাম ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার সকালে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় একটি বাসা থেকে একটি কাগজের বাক্স উদ্ধার করা হয়। ওই বাক্সের ভেতর মোড়ানো অবস্থায় ২৯টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার ওজন ২৯০ ভরি। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধারে অভিযান অব্যাহত আছে।"

গ্রেপ্তারকৃত ছয়জন হলেন– সুমন চন্দ্র দাস, মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু , রফিকুল ইসলাম ওরফে ইমন, রবি কুমার দাস, পান্না রানী দাস ওরফে দীপালী রানী দাশ ও বিবেক বনিক।

বিষয়: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশমামলাছিনতাইনৌ–পুলিশচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ২

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ৩

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৪

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৫

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।