চরচা ডেস্ক

ঈদের আগে বাংলাদেশে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে একটি বিরল অ্যালবিনো মহিষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সোনালী রঙের চুলের এই মহিষটিকে দেখতে খামারে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা।
দর্শনার্থীদের দাবি, মহিষটির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল রয়েছে।
রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের একটি খামারে প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির ডাকনাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটির কপালের ওপর ঝুলে থাকা হালকা রঙিন চুলের কারণেই এই নাম দেওয়া হয়েছে, যা অনেকের মতে আমেরিকার প্রেসিডেন্টের হেয়ারস্টাইলের প্রতিচ্ছবি।
বিরল রঙের এই প্রাণীটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রতিদিন বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ খামারে ছুটে আসছেন সেলফি তুলতে।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, “আমার ছোট ভাই এই মহিষটির নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। কারণ, এর মাথার সামনের অংশের চুলগুলো দেখতে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো।”
জিয়াউদ্দিন মৃধা আরও বলেন, “দেখতে ভিন্নরকম হলেও স্বভাবের দিক থেকে এটি খুবই শান্ত। এটি একটি অ্যালবিনো মহিষ, আর এই ধরনের প্রাণীরা সাধারণত শান্ত প্রকৃতিরই হয়। বিরক্ত না করলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে না।”
জিয়াউদ্দিন মৃধা আরও জানান, মহিষটির জন্য বিশেষ যত্নের প্রয়োজন হতো। ঈদের আগে এটিকে সুস্থ ও ভালো রাখতে দিনে চারবার গোসল করাতে হয় এবং চারবেলা খাবার দিতে হয়।
বিষয়টি নিয়ে খামার মালিক বলেন, “একে প্রতিদিন অতিরিক্ত সময় ও যত্ন দিতে হয়েছে। মহিষটি ইতোমধ্যে ঈদের কোরবানির জন্য এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।”
বাংলাদেশে সাধারণত কালো চামড়ার মহিষই বেশি দেখা যায়। তাই অ্যালবিনো মহিষ এখানে বেশ বিরল। মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুত করা হাজার হাজার পশুর মধ্যে এই মহিষটির গোলাপি রঙের শরীর, নাক এবং লম্বা সোনালী চুল একে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র