Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিনল্যান্ড না দিলে সবার ওপর শুল্ক আরোপ করব: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ২২: ১৪
গ্রিনল্যান্ড না দিলে সবার ওপর শুল্ক আরোপ করব: ট্রাম্প

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় এবার নতুন কৌশল নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ট্রাম্প তার বক্তব্যে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য’ বলে অভিহিত করেন।

এ সময় ট্রাম্প বলেন, “আমি গ্রিনল্যান্ডের জন্য এটা (শুল্ক আরোপ) করতে পারি। যদি দেশগুলো গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সাথে একমত না হয়, তবে আমি তাদের পণ্যের ওপর শুল্ক বসাব।”

ট্রাম্পের মতে, রাশিয়া বা চীনের প্রভাব থেকে উত্তর মেরু অঞ্চলকে রক্ষা করতে গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ থাকা জরুরি।

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য, ট্রাম্প ইতিপূর্বেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত ঔষধের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রে ঔষধের দাম কমানোর উদ্দেশ্যে নেওয়া সেই পদক্ষেপের সূত্র ধরেই তিনি গ্রিনল্যান্ড ইস্যুটিকে সামনে আনেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ঔষধের মতো অন্যান্য খাতেও এই ‘শুল্ক যুদ্ধ’ ছড়িয়ে পড়তে পারে, যদি বিশ্বনেতারা তার গ্রিনল্যান্ড পরিকল্পনা সমর্থন না করেন।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক সরকার বারবার বলেছে, “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।”

ট্রাম্পের এমন হুমকির মুখে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য বাণিজ্যিক চুক্তি স্থগিত করার কথা ভাবছে। এরই মধ্যে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ বেশ কিছু ইউরোপীয় দেশ সেখানে যৌথ মহড়া ও সেনা মোতায়েন শুরু করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প এটি দখলে নিতে এতটাই মরিয়া যে, তিনি মিত্র দেশগুলোর সাথেও বাণিজ্যিক সম্পর্ক ঝুঁকিতে ফেলতে দ্বিধা করছেন না।

বিষয়: ডেনমার্কইউরোপশুল্কডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টইউরোপীয় ইউনিয়নহোয়াইট হাউসগ্রিনল্যান্ড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।