Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে মুখে কালো কাপড় বেঁধে কর্মজীবী নারীদের মৌন মিছিল

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ১৭
বরিশালে মুখে কালো কাপড় বেঁধে কর্মজীবী নারীদের মৌন মিছিল

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নারীদের নিয়ে ‘অগ্রহণযোগ্য’ বক্তব্যের প্রতিবাদে বরিশালে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে মহিলা পরিষদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা মহিলা পরিষদ মানববন্ধন ও মৌন মিছিল করে।

মানববন্ধনে মহিলা পরিষদের নেতারা জানান, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে কর্মজীবী নারীদের ব্যাপারে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা পুরো নারী সমাজের জন্য অবমাননাকর এবং নিন্দনীয়। এমন কলঙ্কজনক মন্তব্য ওই দলটির নারীদের ব্যাপারে তাদের কুরূচিপূর্ণ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলেই আমরা মনে করি।

মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের নারীদের নিয়ে এমন অশ্লীল মন্তব্য গণতান্ত্রিক, অসাম্পদায়িকতা ও সমতার বাংলাদেশের চেতনার চরম অবমাননা। একজন রাজনীতিবিদ দেশের নারীদের নিয়ে এমন মন্তব্য শুধু অবমাননতাকর নয় এটা পুরো নারি সমাজের অধিকার ছিনিয়ে নেওয়ার ঘুন্য পাঁয়তারা ছাড়া আর কিছু না।”

Advertisement
Advertisement
Advertisement

পুষ্প চক্রবর্তী আরও বলেন, “একজন রাজনৈতিক নেতার এমন মন্তব্য দেশের নারীদের ওপর নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানির মত ঘটনাকে বৈধতা দেওয়ার শামিল এবং এসব অপরাধকে উসকে দেবে বলে আমরা মনে করি।”

পুষ্প চক্রবর্তী আরও বলেন, “দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সুযোগ পরিকল্পিতভাবে সীমিত করার এক ঘৃন্য চেষ্টা।”

এসময় এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও মন্তব্যের জন্য শাস্তির দাবি জানায় জেলা মহিলা পরিষদ। পরে মিছিলটি সদর রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

বিষয়: নারীমিছিলমানববন্ধননির্বাচনবরিশালজামায়াতে ইসলামী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।