Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
এক্সপ্রেসওয়েতে মরদেহ

টাকার লোভেই হত্যা করা হয় ইসমাইলকে, দাবি পুলিশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৬
টাকার লোভেই হত্যা করা হয় ইসমাইলকে, দাবি পুলিশের
রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মো. ফারুক। ছবি: চরচা

বাসের সুপারভাইজার সাজু ওরফে লিমন ভাড়া নেওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ পাওয়া সেই ইসমাইল হোসেনের কোমড়ে অনেক টাকা দেখে ফেলে। পরে তা বাসচালক সোহেল রানা ও তার সহকারী মো. মনির হোসেনকে জানান সাজু। পরে টাকার লোভেই ইসমাইলকে হত্যা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মো. ফারুক।

Advertisement
Advertisement
Advertisement

মো. ফারুক বলেন, “ইসমাইল হোসেন হত্যাকাণ্ডে তার ছেলে মো. হাসান বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তে নেমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ঢাকা-জামালপুরে রুটে চলাচলকারি রাজ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। পরে বাসটির খোঁজ মেলে মহাখালী বাস টার্মিনালে। তখন ওই বাসের চালকের সহকারী মো. মনির হোসেন (১৯), সুপারভাইজার সাজু ওরফে লিমনকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে আরেক অভিযানে সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করে পুলিশ।”

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না ইসমাইলের ismail hossain

পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, “পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবে গ্রেপ্তারকৃতরা জানান- বৃহস্পতিবার ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে জামালপুরের দিগপাইত বাসস্ট্যান্ড থেকে ইসমাইলকে হোসেনকে যাত্রী হিসেবে বাসে তোলা হয়। সুপারভাইজার সাজু ওরফে লিমন ইসমাইলের কাছে ভাড়া চাইলে তিনি কোমড়ে লুঙ্গির ভাঁজে রাখা টাকা থেকে ভাড়া দেন। তখন তার কাছে বেশি টাকা দেখতে পান সুপারভাইজার। বিষয়টি সাজু বাসচালককে জানান। পরে সোহেল রানা ধারণা করে, ইসমাইল ব্যাপারী হবে, তার কাছে আরও টাকা থাকতে পারে। পরে চালক সোহেল রানা, তার সহকারী মনির হোসেন ও সুপারভাইজার সাজু মিলে টাকা ছিনতাই করার পরিকল্পনা করে।”

মো. ফারুক বলেন, “ইসমাইল হোসেনকে চন্দ্রা বাস স্টেশনে নামানোর কথা থাকলেও তাকে বাদে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ইসমাইল হোসেন তখন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় বিষয়টি খেয়াল করতে পারেনি। পরিকল্পনা অনুযায়ী ইসমাইলকে নিয়ে ঢাকার দিকে আসতে থাকেন তারা। একপর্যায়ে সুপারভাইজার ও সহকারী মিলে ইসমাইলের মুখ ও হাত স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে এবং গামছা পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বনানীতে এসে উল্টো পথে ১৭৯ ও ১৮০ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় মরদেহ ফেলে রেখে চলে যায়। তবে আসামিরা দাবি করেছে, নিহত ইসমাইলের কাছ থেকে তারা আড়াই লাখ টাকা নিয়েছে।”

বিষয়: মামলাবনানীবাসপুলিশঅপরাধরাজধানী
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।