Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
স্পেন ৩ : ০ অস্ট্রিয়া

১৬ বছরে যা হয়নি, তা-ই করে দেখাল ইয়ামালের স্পেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪: ১৪
১৬ বছরে যা হয়নি, তা-ই করে দেখাল ইয়ামালের স্পেন

গ্রুপ পর্বে এই স্পেনের দেখা মেলেনি। দুই বছর আগে ইউরোতে যে দাপুটে স্পেনের দেখা মিলেছিল, সেই দলটার খোঁজে ছিলেন স্প্যানিশ সমর্থকেরা। বিশ্বকাপের নকআউট পর্বে একটা জয়ের খোঁজ তো সেই ২০১০-এর ফাইনালের পর থেকেই চলছে!

Advertisement
Advertisement
Advertisement

স্পেনের দুই অপেক্ষারই শেষ হলো আজ সোফি স্টেডিয়ামে। অস্ট্রিয়ার প্রেসিং আর গতি ভয় ধরাবে বলে মনে হচ্ছিল, কিন্তু কোথায় কী! স্পেন বরং দেখা দিল স্পেন হয়ে, তাতে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রিয়া। মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলের সঙ্গে রাইটব্যাক পেদ্রো পোরোর এক গোল মিলিয়ে অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে চলে গেল স্পেন, যেখানে তাদের সামনে পড়বে পর্তুগাল আর ক্রোয়েশিয়ার মধ্যে ম্যাচের জয়ী দল।

ম্যাচের আগে লামিন ইয়ামালকে কীভাবে ঠেকাবে অস্ট্রিয়া, তা নিয়েই আলোচনা হচ্ছিল। রাইটব্যাক-রাইট মিডফিল্ডার-সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার-অ্যাটাকিং মিডফিল্ডার…সব কাজের কাজী কনরাড লাইমারকে আজ লেফটব্যাকে খেলিয়ে সে কাজটা করার চেষ্টা করেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। লাইমার একেবারে হতাশ করেননি, ইয়ামাল কয়েকটা ড্রিবলিং আর পাসে মুগ্ধতা ছড়ালেও ঠিক ভয়ংকর হয়ে দেখা দিতে পারেননি। সে তুলনায় স্পেনের এই জয়ে স্ট্রাইকার ওইয়ারসাবালের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান দুই ফুলব্যাক পেদ্রো পোরো আর মার্ক কুকুরেইয়ার। স্পেন কোচ দুই উইঙ্গারকে টাচলাইনে রেখে দুই ফুলব্যাককে ‘আন্ডারল্যাপ’ করে উঠিয়ে দেওয়ার যে কৌশল নিয়েছেন, তারই ফল বলা যায় একে!

২৯ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন কুকুরেইয়া। স্পেন বল জালে জড়ালেও সেটি ফাউলের অভিযোগে বাতিল করে দেন রেফারি। কর্নার থেকে ভেসে আসা বল হাত থেকে ছুটে যায় অস্ট্রিয়া গোলকিপার শ্ল্যাগারের, যদিও স্পেন ডিফেন্ডার কুবার্সির সঙ্গে তার ধাক্কা লেগেছিল। সেটিকেই ফাউল ধরে বসেন রেফারি। ততক্ষণে ফিরতি বল কুকুরেইয়া জালে জড়ালেও গোল আর পায়নি স্পেন।

Advertisement
Advertisement
Advertisement

তিন মিনিট পর ওইয়ারসাবালের শট দারুণভাবে ফিরিয়ে দেন অস্ট্রিয়া গোলকিপার। চার মিনিট পর অবশ্য আর পারেননি। এত অনায়াস এক গোল স্পেনের, মনে হচ্ছিল ট্রেনিং গ্রাউন্ডে কোনো আক্রমণের চাল নিয়ে কাজ হচ্ছিল। মাঝমাঠ থেকে পেদ্রি বল বাড়ালেন বাঁদিকে লেফটব্যাক কুকুরেইয়ার কাছে, তার মাটি কামড়ানো ক্রসে বক্সের মাঝ থেকে শট ওইয়ারসাবালের। গোল!

বিরতির ঠিক আগে বায়েনার ফ্রি-কিক ঠেকানোর পর ফিরতি বলে ইয়ামালের শটও অস্ট্রিয়া গোলকিপার ঠেকিয়ে না দিলে ততক্ষণেই স্পেনের অর্ধেক কাজ সারা হয়ে যেত।

তখন হয়নি, ৬৬ মিনিটে হয়ে গেল। বিরতির পর প্রায় একমুখী স্রোতে স্পেনের গোলটাই শুধু বাকি ছিল, সেটা হয়ে গেল বায়েনার ক্রসে হঠাৎ বক্সে ঢুকে পড়া পেদ্রো পোরোর দারুণ হেডে। এরপর ম্যাচে আসলে আর তেমন কিছু বাকি ছিল না। অস্ট্রিয়া তেমন কোনো হুমকিই তৈরি করতে পারেনি, স্পেনও দুই গোলের পর আর তেমন তেড়েফুড়ে ওঠেনি। তবু ৮৯ মিনিটে আরেকটা গোল হয়েই গেল!

আক্রমণের শুরু গোলপোস্টে উনাই সিমনের পা থেকে। ডান দিক থেকে বাঁ দিকে দ্রুতগতির পাসিংয়ে বল নিয়ে গেল স্পেন। বাঁ দিক থেকে কুকুরেইয়ার মাটি কামড়ানো ক্রস, আবারও ট্রেনিং গ্রাউন্ডের কোনো অনুশীলনের মতো তাতে দারুণ ফিনিশিং ওইয়ারসাবালের।

ভিয়েনার টিকিট কাটল অস্ট্রিয়া, স্পেন শেষ ষোলোর। সেটাও দাপট দেখিয়ে। পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া – যারাই হোক, তাদের প্রতি অনুচ্চারে হুঙ্কার ছড়িয়ে। তিন গোল করে, টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল না খেয়ে।

বিষয়: স্পেন ফুটবলঅস্ট্রিয়ালামিনে ইয়ামালফিফা বিশ্বকাপ ২০২৬
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।