Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৯২ রান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৭: ২৪
সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৯২ রান

ব্যাটসম্যানদের দ্রুত ফিরিয়ে দেওয়ার পর বোলারদের হাতে ‘মার খাওয়ার’ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন নয়। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের মুত্তিয়া মুরালিধরনের সেই ব্যাটিং এখনো ভোলার নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঠিক সেটাই মনে করিয়ে দিলেন জাভিয়ের বার্টলেট। একশ রানের আগেই ছয় উইকেট হারিয়ে ফেলার পর ছড়ি ঘোরালেন এই পেসার। বৃষ্টির দাপটের আগে তাতে একটা লড়াই করার মতো মোটামুটি একটা স্কোরই পেয়ে গেল সফরকারীরা।

Advertisement
Advertisement
Advertisement

অথচ মিরপুরে বাংলাদেশ বল হাতে যেভাবে গর্জন করেছিল, তাতে অস্ট্রেলিয়ার জন্য ১৫০ রান করাই ছিল দুরূহ ব্যাপার। সেই চ্যালেঞ্জ দারুণভাবে সামলে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করেছে জস ইংলিসের দল। আর বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট ৪১ ওভারে ১৯২ রান।

প্রথম ম্যাচে নাহিদ রানার ৪ উইকেটের আড়ালে চলে গিয়েছিল তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং। তবে সেদিনও ওপেনিং স্পেলে তারা ছিলেন ছন্দময়। এই ম্যাচে তারা সেই কাজটা করেন আরও চমৎকারভাবে।

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাথু শর্টকে (০) বোল্ড করেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের সেই ধাক্কা সামলে ওঠার আগেই জোড়া আঘাতে অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করে ফেলেন মুস্তাফিজুর। কুপার কনোলিকে গোল্ডেন ডাকের তিক্ত অভিজ্ঞতা উপহার দেন প্রথমে। একই ওভারে প্রমোশন পেয়ে চারে নামা ম্যাট রেনশকেও কিপারের হাতে ক্যাচে ফেরান বাঁহাতি এই পেসার।

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার স্কোর তখন শূন্য রানে ৩ উইকেট। ৫০ ওভারের ক্রিকেটে এটা দেশটির ইতিহাসেই প্রথম। এই ফরম্যাটে শূন্য রানে তিন উইকেট হারানোর ঘটনা আগে কখনো ঘটেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটে।

সেই ১৯৭২ সালে ওয়ানডে ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। সংখ্যার হিসেবে এটি তাদের ১০২৪তম ম্যাচ। অর্থাৎ তারা হাজারের বেশি ম্যাচ খেলেছে সেই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ দল থেকে শুরু করে আরও অনেক শক্তিশালী দলের বিপক্ষেই। কিন্তু এবার বাংলাদেশের বিপক্ষে বোর্ডে রান জমা হওয়ার আগেই তিন উইকেট হারানোর বিরল ঘটনার সাক্ষী হলো তারা।

মুস্তাফিজুর ও তানভীর ইসলাম মিলে এরপর এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর বানিয়ে ফেলেছিলেন ৬ উইকেটে ৮১। সেখান থেকে তাদের চেপে ধরার বদলে উল্টো রক্ষণাত্মক বোলিং করে যায় বাংলাদেশ। বিস্ময়ের জন্ম দিয়ে আগের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেনকে ৪০ ওভারের আগে আক্রমণেই আনেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া নাহিদ মার্নাশ লাবুশেন ও বার্টলেট জুটির সামনে সুবিধা করতে পারেননি। মিরাজ নিজেও করেন সাদামাটা বোলিং। সেই সুযোগ কাজে লাগিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে ৪৫ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। লাবুশেন ধীরলয়ে ব্যাটিং করে ১৭ ম্যাচ পর দেখা পান ওয়ানডেতে অর্ধশতকের। জমে ওঠা জুটিতে হয় শতকের অংশীদারত্ব।

অস্ট্রেলিয়ার চোখ যখন ২৫০ রানের দিকে, তখনই ফিরতি স্পেলে এসে বিপজ্জনক বার্টলেটকে (৫২) থামান তাসকিন। পরের বলেই অ্যাডাম জাম্পাকে আউট করে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। এরপরই বেরসিক বৃষ্টির বাধায় থেমে যায় খেলা।

বিষয়: বাংলাদেশওয়ানডে ক্রিকেটঅস্ট্রেলিয়ানাহিদ রানাক্রিকেটমোস্তাফিজুর রহমান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।