
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণের ফলে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার সময় ওই কারখানায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার অন্তত চারটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
খবর পেয়ে শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগর থেকে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “তামিলনাড়ুর বিরুধুনগরের এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার মন্ত্রিসভার দুই সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান তদারকি করার নির্দেশ দিয়েছেন। জেলা কালেক্টরের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ ইতোমধ্যে একটি মামলা করে তদন্ত শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তাবিধি বা সেফটি প্রটোকল মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প