Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজ, নিহত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫: ২৭
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজ, নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি শিপ ইয়ার্ডে পুরাতন জাহাজের ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় আট শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভাটিয়ারি উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামের প্রতিষ্ঠানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- পলাশ দাস, সানি দাস, হাবিবুর রহমান, মনসুর আলী, নাসির উদ্দিন, খোকন ও রানা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম চরচাকে বলেন, “জাহাজের ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে বেলা সাড়ে ১২টার দিকে ছয়জন মারা যান। পরে ট্যাংক থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।”

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৫ctg-hospital_blast

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল মামুন চরচাকে বলেন, “পুরানো জাহাজের ট্যাংকের ভেতর হাউস কিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা হয় বলে জেনেছি। আমরা এসে তিনজনের লাশ উদ্ধার করেছি। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “গুরুতর আহতাবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু চরচাকে বলেন, “ওই ইয়ার্ডে একটি পুরাতন জাহাজের ‘ব্যালেন্স ট্যাংকিতে’ কাজ করার সময় বিষক্রিয়া হয়। এ সময় সেখানে যারা কাজ করার জন্য নেমেছিলেন, তারা সকলেই বিষক্রিয়ায় আক্রান্ত হন বলে জেনেছি। শিপ ইয়ার্ডটিতে এখনো উদ্ধার কাজ চলছে।”

সীতাকুণ্ড থানার এসআই জাফর আহমদ ভূঁইয়া বলেন, “শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। আহত হন বলে জেনেছি।”

বিষয়: নিহতজাহাজসীতাকুণ্ডআগুনচট্টগ্রামগ্যাসগ্যাস বিস্ফোরণ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।