চরচা প্রতিবেদক

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)।
রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর এলাকার সাজু আহমেদ সুমন সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে কর্মরত ছিলেন। তার বাবার নাম আশরাফ উদ্দিন। তৃষা শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সাইন্সল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সাজু আহমেদ সুমন ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সাজু আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ভারত মহাসাগরের শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবে যাওয়া ইরানি জাহাজের জীবিতদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কা সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে শ্রীলঙ্কার হেফাজতে থাকা আরেকটি ইরানি জাহাজের ক্রু সদস্যদেরও দেশে না পাঠানোর জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন।