চরচা ডেস্ক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মৃত ব্যক্তি হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখণ্ড এলাকার জয়নাল আবেদিনের ছেলে আবদুল মান্নান (৪২)।
কারা কর্তৃপক্ষ জানায়, মাদক মামলায় মান্নান কারাগারে বন্দী ছিলেন।
কারারক্ষী বিপ্লব জানান, শনিবার সকালে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মান্নান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
কারা কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।