Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সান মারিনোর বিপক্ষে ‘তপুময়’ জয়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১: ৩৯
সান মারিনোর বিপক্ষে ‘তপুময়’ জয়

বাংলাদেশের ফুটবলের ‘ঐতিহাসিক’ ম্যাচ ছিল এটি। ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কিন্তু তপু বর্মণ ম্যাচটা পুরোপুরি নিজের করে নিয়ে বাংলাদেশের ফুটবলের ইতিহাসেই ঢুকে গেলেন। ইউরোপের মাটিতে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে গোল করলেন, ইতিহাসে নাম লিখিয়েছেন সেখানেই। কিন্তু শেষ পর্যন্ত জোড়া গোল করে দেশকে জেতালেন। সান মারিনোকে ২–১ গোলে হারানোর ম্যাচটা তাই পুরোপুরিই তপুময়।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপে এর আগেও খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেটা অবশ্য ২৬ বছর আগে। ২০০০ সালে ইংল্যান্ডের লেস্টারে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন আলফাজ আহমেদ–হাসান আল মামুনরা। কিন্তু সে ম্যাচে ১–০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই আজ সান মারিনোর বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে শেখ মোরছালিনের ক্রস থেকে তপু বর্মণ যখন হেডে গোল করে বাংলাদেশকে ১–০ গোলে এগিয়ে নিলেন, প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইউরোপের মাটিতে গোল করার ইতিহাসটা গড়া হয়ে গিয়েছিল। ৮৬ মিনিটে সেই তপু বর্মণের আরেকটি হেডের গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচটা যে ‘তপুময়’ সেটি আরও একটি কারণে। ডিফেন্ডার তপুর গোল করার অভ্যাসটা আছে। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৮ গোল করাটা সাধারণ কোনো বিষয় নয়। তবে মাঝেমধ্যে রক্ষণকাজে মাঝেমধ্যে ‘ভুল–ভ্রান্তি’র ‘বদঅভ্যেস’টাও তার মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে। ম্যাচের ৩০ মিনিটে তার ভুলেই ১–১ সমতা ফিরিয়েছিল সান মারিনো। ইউরোপের মাঠে যখন ‘ড্র’ করে ফেরাটাই বাংলাদেশের ভবিতব্য মনে হচ্ছিল, তখনই তপু–ম্যাজিক। ৮৬ মিনিটের সেই জয়সূচক গোল। যদিও জয়সূচক গোলের পরও মিতুল মারমার এক হাস্যকর ভুলে সবকিছু গুবলেট হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। নিরীহ এক বল হাত ফসকে বেরিয়ে প্রায় গোলে প্রবেশ করতে গিয়েছিল। শেষ মুহূর্তে কোনোমতে গোল লাইনের ওপরে তা থামান বাংলাদেশের গোলরক্ষক।

Advertisement
Advertisement
Advertisement
সান মারিনোর বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তে হামজা। ছবি: বাফুফে
সান মারিনোর বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তে হামজা। ছবি: বাফুফে

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা টমাস ডুলি বাংলাদেশের কোচ হিসেবে শুরুটা দারুণ করলেন। শুরুর একাদশ দেখে অবশ্য অনেক সমর্থকেরই মুখ কালো হয়ে গিয়েছিল। শমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ—তিন প্রবাসী তারকাকেই ডাগ আউটে অপেক্ষায় রাখলেন। শুরুর একাদশে রাখলেন রফিকুল ইসলামকে। তবে রফিক একেবারে মন্দ খেলেননি। ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনোর বিপক্ষে শুরু থেকেই তেড়েফুড়ে আক্রমণে গেছে বাংলাদেশ। তবে গোলের জন্য ভরসা করতে হয়েছে তপু বর্মণের ওপরই। দ্বিতীয়ার্ধে অবশ্য শমিত, জায়ান, বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল—সবাই নামলেন। ডুলির নিজের অস্ত্রগুলোকে আজ ভালোভাবেই ঝালিয়ে নিতে পেরেছেন। সেটা বলাই বাহুল্য।

সান মারিনো ইউরোপের দেশ হলেও তাদের ফুটবল ইতিহাস সমৃদ্ধ নয়। উয়েফার বিভিন্ন বাছাইপর্বে বড় বড় শক্তির সামনে পড়ে নাজেহাল হওয়াটাই তাদের কপালের লিখন। এই তো কিছু দিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রিয়ার কাছে ১০–০ গোলে হেরেছিল তারা। তাই এই দেশটির বিপক্ষে ম্যাচটি ‘ঐতিহাসিক’ তকমা লাগানো থাকলেও ম্যাচটা জিততে না পারলে সমালোচনার ঝড়ের মধ্যেই পড়তে হতো বাংলাদেশ দলকে। সান মারিনোর বিপক্ষে ২–১ গোলের জয়টা তাই যতটা না ঐতিহাসিক, তার চেয়ে অনেক বেশি নিজেদের কাজটা সফলভাবে শেষ করতে পারার স্বস্তির।

বিষয়: বাফুফেবাংলাদেশবাংলাদেশ ফুটবলহামজা চৌধুরী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।